আইকিউ তাদের ভারতীয় ফ্যানদের জন্য সস্তা বাজেটের নতুন স্মার্টফোন iQOO Z9 5G লঞ্চ করেছে। ব্র্যান্ডের এই ফোনে 20,000 টাকা রেঞ্জের মধ্যে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট, 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, 8জিবি এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট, 1800 নিট পিক ব্রাইটনেস সহ 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লের মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
iQOO Z9 5G এর দাম এবং সেল
- কোম্পানি তাদের iQOO Z9 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করেছে। ফোনটির 8GB র্যাম + 128GB স্টোরেজ এবং 8GB র্যাম + 256জিবি স্টোরেজ সহ দুটি মডেল লঞ্চ করা হয়েছে।
- ফোনটির 128জিবি ভেরিয়েন্টটির দাম 19,999 টাকা এবং 256জিবি স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে।
- লঞ্চ অফার হিসেবে কোম্পানি আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংক কার্ড পেমেন্তে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে।
- এই অফারের পর বেস মডেলটি 17,999 টাকা এবং টপ মডেলটি 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও ফোনটি 3 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।
- আগামী 14 মার্চ থেকে এই ফোনের ওপেন সেল শপিং সাইট আমাজন এবং আইকিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হবে।
- এই ফোনটি ব্রাশড গ্রীন এবং গ্রাফিন ব্লু কালারে বিক্রি করা হবে।
iQOO Z9 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO Z9 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেন্সিটি এবং 91.90% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ডিটি স্টার 2 প্লাস গ্লাস প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে।
প্রসেসর: iQOO Z9 ফোনে কোম্পানি 2.8Ghz ক্লক স্পীডযুক্ত 64-বিট মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 5G অক্টাকোর প্রসেসর যোগ করেছে। গ্রাফিক্সের জন্য এতে ARM মালি 610 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: বাজারে iQOO Z9 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X র্যাম + 128GB স্টোরেজ এবং 8GB র্যাম + 256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনটি 8GB এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট করে, এর মাধ্যমে ইউজাররা 16GB পর্যন্ত র্যাম উপভোগ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: iQOO Z9 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি লেন্স এবং 2মেগাপিক্সেল বোকে ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: iQOO Z9 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 67.8 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক উপভোগ করা যায়।
অন্যান্য: iQOO Z9 5G ডিভাইসে IP54 রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, ডুয়াল সিম 5G, Wi-Fi 6, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়।
অপারেটিং সিস্টেম: iQOO Z9 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।









