Mueksh Ambnai এর কোম্পানি JioCinema কিছু দিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিল ব্র্যান্ড নতুন প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করতে চলেছে। আজ অর্থাৎ 25 এপ্রিল জিও সিনেমা দুটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানির এই দুটি প্ল্যানের মধ্যে প্রথম প্ল্যানের নাম রাখা হয়েছে ‘প্রিমিয়াম’ এবং এই প্ল্যানের দাম 59 টাকা। তবে অফারে এই প্ল্যানটি কিনতে খরচ হবে মাত্র 29 টাকা। একইভাবে দ্বিতীয় প্ল্যানটির নাম ‘ফ্যামিলি’ এবং এই প্ল্যানের আসল দাম 149 টাকা ও অফারে খরচ হবে মাত্র 89 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিও সিনেমার এই দুটি প্ল্যান সম্পর্কে।
জিও সিনেমার প্রিমিয়াম প্ল্যান
আগেই বলা হয়েছে এই প্ল্যানের দাম প্রতি মাসে 59 টাকা। কিন্তু কোম্পানির স্পেশাল অফারে এই প্ল্যানে 51% ছাড় দেওয়া হচ্ছে। এই কারণে প্ল্যানটি কেনার জন্য খরচ হবে প্রতি মাসে মাত্র 29 টাকা। এই প্ল্যানে ইউজারদের বিভিন্ন সুবিধা দেওয়া হবে, যেমন-
- এই প্ল্যানে স্পোর্টস এবং লাইভ কন্টেন্ট ছাড়া সমস্ত কন্টেন্ট অ্যাড ফ্রি দেখা যাবে।
- এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা সমস্ত প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন।
- এই প্ল্যানটি কিনে এক সময়ে একটি ডিভাইসেই কন্টেন্ট দেখা যাবে।
- এই প্ল্যানে সমস্ত কন্টেন্ট 4K পর্যন্ত কোয়ালিটিতে উপভোগ করা যাবে।
- এর মাধ্যেম জিও সিনেমা অ্যাপে উপস্থিত যে কোনো কন্টেন্ট যখন ইচ্ছা ডাউনলোড করে পড়ে দেখা যাবে।
জিও সিনেমার ফ্যামিলি প্ল্যান
এই প্ল্যানের দাম প্রতি মাসে 149 টাকা, কিন্তু কোম্পানির 40 শতাংশ ছাড় সহ এই প্ল্যানটি কেনার জন্য খরচ হবে প্রতি মাসে মাত্র 89 টাকা। এই প্ল্যানে 59 টাকা দামের প্ল্যানের সমস্ত বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানটির সঙ্গে প্রিমিয়াম প্ল্যানের একমাত্র পার্থক্য হল এই প্ল্যানটি এক সঙ্গে 4 ডিভাইসে উপভোগ করা যায়। অর্থাৎ এই প্ল্যানটির মাধ্যমে প্রিমিয়াম প্ল্যানের বেনিফিট চারটি ডিভাইসে পাওয়া যাবে।
JioCinema-এর পুরনো Premium সাবস্ক্রিপশন প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি এক বছর এবং দাম 999 টাকা ছিল। এই প্ল্যানে ইউজাররা এক সঙ্গে 4 ডিভাইসে জিও সিনেমা উপভোগ করতে পারতেন। এই প্ল্যানে হাই কোয়ালিটি অডিও এবং ভিডিও আউটপুট সহ HBO কন্টেন্ট দেখা যেত।
IPL ম্যাচ কি ফ্রিতে দেখা যাবে?
আজ্ঞে হ্যাঁ। এই প্ল্যান আসার পরেও ইউজাররা ফ্রিতেই আইপিএল দেখতে পারবেন। কোম্পানি জানিয়ে দিয়েছে স্পোর্টস এবং লাইভ কন্টেন্টের ক্ষেত্রে অ্যাড দেখতে হবে। এছাড়া অন্যান্য সমস্ত কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে এবং এর ফলে সব কন্টেন্টই অ্যাড ছাআর উপভোগ করা যাবে।
মুভি এবং শোয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন
যারা মনে করছেন আগের মতোই কোনো সাবস্ক্রিপশন ছাড়া ফ্রিতে মুভি এবং শো দেখবেন, তাঁরা ভুল ভাবছেন। আগে যেসব শো এবং মুভি বিনা পয়সায় দেখা যেত এখন থেকে সেগুলি দেখার জন্যও সাবস্ক্রিপশন নিতেই হবে, সাবস্ক্রিপশন ছাড়া স্পোর্টস বাদে কিছুই দেখা যাবে না।











