চীনা স্মার্টফোন কোম্পানি Vivo কয়েক সপ্তাহ আগেই ভারতে Vivo T1 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি Vivo কোম্পানির T-সিরিজের অধীনে দেশে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন। তবে এবার Vivo ভারতে তাদের T-সিরিজ এর আরও দুটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 91mobiles একটি এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে যে Vivo ভারতে দুটি নতুন টি-সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আসন্ন স্মার্টফোনগুলি ভারতে Vivo T2 এবং Vivo T2 Pro নামে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে।
Vivo T সিরিজের আসন্ন স্মার্টফোনটি ভারতে 25,000 টাকার কম দামে লঞ্চ হতে পারে। এই দুটি স্মার্টফোন কি নামে মার্কেটে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি, তবে এটা নিশ্চিত যে তারা Vivo T1-এর উত্তরসূরি হবে।
Vivo T1 এর স্পেসিফিকেশন

Vivo T1 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, ফোনটিতে একটি 6.58-ইঞ্চি FHD+ ডিসপ্লে ছিল, যার রেজলিউশন 2408×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে, পাশাপাশি এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং 619 GPU এর সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এই Vivo ফোনটি Android 12 OS এর উপর ভিত্তি করে Funtouch OS 12-এ চলে।
বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনটিতে আছে 5G, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, GPS এবং USB Type-C পোর্ট। ফোনটির আকার 164 X 75.84 X 8.25 mm এবং ওজন 187 গ্রাম। এই ফোনটি সাইড মাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5 লেয়ার টার্বো কুলিং এবং 2.5D কার্ভ এজ সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।
Vivo T1 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে। এই ফোনে একটি 16MP সেলফি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









