4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 5.99 ইঞ্চির বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল ইনফিনিক্স হট 6 প্রো, দাম মাত্র 7,999 টাকা

হংকংয়ের কোম্পানি ইনফিনিক্স সম্পর্কে কিছু দিন আগে খবর পাওয়া গেছে কোম্পানি কিছু দিনের মধ্যে ভারতীয় বাজারে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীসহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। গতকাল কোম্পানি এদেশে তাদের নতুন স্মার্টফোন হট 6 প্রো অফিসিয়ালি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা ফ্লিপকার্টে ও অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে।

ইনফিনিক্স হট 6 প্রো ফোনটি ট্রেন্ডে চলা 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির ইনসেল আইপিএস স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিও আধারিত ঐক্স‌ওএস 3.2 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। ফোনে 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে সফ্ট এল‌ইডি ফ্ল‍্যাশসহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ইনফিনিক্স হট 6 প্রো 4জি কানেক্টিভিটি সাপোর্টেড ফোন যার মধ্যে দুটি সিম স্লট ও একটি মাইক্রোএসডি কার্ড স্লট আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ভারতে ফোনটির স‍্যান্ডস্টোন ব্ল‍্যাক, ম‍্যাজিক গোল্ড ও রেড কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here