প্রসেসর
Infinix GT 20 Pro ফোনে MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর রয়েছে। অন্যদিকে OnePlus Nord CE4 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে।
RAM-স্টোরেজ
Infinix GT 20 Pro ফোনে 8GB এবং 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে। OnePlus Nord CE4 ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
গীকবেঞ্চ
Infinix GT 20 Pro ফোনটি সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1,020 এবং 3,384 স্কোর পেয়েছে। OnePlus Nord CE4 ফোনের সিঙ্গেল কোর টেস্ট স্কোর 1,138 এবং মাল্টি কোর টেস্ট স্কোর 2,950।
আনটুটু
Infinix GT 20 Pro ফোনটির AnTuTu বেঞ্চমার্ক স্কোর 9,36,985 এবং OnePlus Nord CE4 ফোনের AnTuTu স্কোর কিছুটা কম 8,19,347।
গেমিং টেস্ট
থার্মাল কুলিঙ্গের ক্ষেত্রে Infinix GT 20 Pro ফোনটির পারফরমেন্স কিছুটা ভালো। উভয় ফোনে BGMI, CODM এবং Real Racing 3 খেলা হয়েছে। এরপর Infinix ফোনটির তাপমাত্রা 11 ডিগ্রী সেলসিয়াস বেড়েছে এবং OnePlus ফোনটির তাপমাত্র 23 ডিগ্রী সেলসিয়াস বাড়তে দেখা গেছে।
ডিসপ্লে
Infinix GT 20 Pro ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট এবং 1300nits ব্রাইটনেস রয়েছে। OnePlus Nord CE4 ফোনে 6.7-ইঞ্চির FHD+ Fluid AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 1100nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
ক্যামেরা
Infinix GT 20 Pro ফোনে 108MP+2MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা ও 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। OnePlus Nord CE4 ফোনটিতে 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি-চার্জিং
Infinix GT 20 Pro ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। OnePlus Nord CE4 ফোনে 100W ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
দাম
Infinix GT 20 Pro ফোনের 8GB+256GB মডেলের দাম 24,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 26,999 টাকা। OnePlus Nord CE4 ফোনটির 8GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকা।