Xiaomi 14 Cici 5G ফোনের রিভিউ

ডিজাইন

Xiaomi 14 Cici 5G ফোনে Matcha Green মডেলে ভেগান লেদার ব্যাক রয়েছে। এই ফোনের ওজন 177 গ্রাম ও থিকনেস 7.4mm। এই ফোনের ডিজাইন যথেষ্ট স্লিক এবং ধরতেও আরাম লাগে। এতে IP54 রেটিং রয়েছে।

ডিসপ্লে

এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-inch FHD+ OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ডলবি ভিশন ও HDR10+ এর পাশাপাশি 3000nits থাকার ফলে কন্টেন্ট দেখার এক্সপেরিয়েন্স দারুণ হয়।

রেয়ার ক্যামেরা

এই ফোনে 50MP+50MP+12MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে বেশ কিছু Leica এক্সক্লুসিভ ফিচার দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিনের আলোয় দারুণ ফটো তুলতে সক্ষম। তবে পোর্ট্রেট মোড আরও ভালো হতে পারত।

ফ্রন্ট ক্যামেরা

এই ফোনের ফ্রন্ট প্যানেলে 32MP+32MP ডুয়েল ক্যামেরা রয়েছে। এর মধ্যে প্রাইমারি সেন্সরটি ভালু শার্পনেস সহ ছবি তুলতে পারে। এতে ভালো স্কিন টোন ও কালার অ্যাকিউরেসি পাওয়া যায়।

পারফরমেন্স

এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 SoC দেওয়া হয়েছে। AnTuTu-এর মতো বেঞ্চমার্ক টেস্টে এর স্কোর বেশ ভালো। তবে গেভি লোডের ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা দুর্বল।

সফটওয়্যার

এই ফোনটি Android 14 ও HyperOS-এ কাজ করে। ফোনটির ইউআই বেশ স্মুথ ও ফাস্ট। এতে কিছু প্রিইনস্টল অ্যাপ রয়েছে। এই ফোনে 3 বছর ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ব্যাটারি

এই ফোনে 4700mAh ব্যাটারি রয়েছে, তবে পিসিমার্ক টেস্টে এই ফোনের স্কোর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে। মাঝারি ধরনের ব্যাবহারে এই ফোনটি গোটা দিন চলে যাবে, তবে একটু বেশি ব্যাবহারের ক্ষেত্রে সন্ধ্যা হলেই চার্জ করতে হবে।

চার্জিং

এই ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং বক্সের মধ্যেই চার্জার রয়েছে। এর মাধ্যমে ফোনটি 20% থেকে 100% চার্জ করতে 40 মিনিট সময় লাগে।

উপসংহার

42,999 টাকা প্রাথমিক দামের Xiaomi 14 Civi ফোনে দুর্দান্ত ক্যামেরা, ভালো পারফরমেন্স ও দারুণ ডিজাইন পাওয়া যায়। তবে ব্যাটারি লাইফ ও চার্জিং স্পীড আরও ভালো হতে পারত। সব দিক বিচার করলে এই ফোনের ভালো দিকগুলির সামনে খামতিগুলি কিছুই নয়, তাই এই রেঞ্জে এই ফোনটি কেনাই যায়।