OnePlus Nord CE4 Lite 5G Vs Nothing Phone (2a)

ডিজাইন

Nord CE4 Lite ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল ডুয়েল ক্যামেরা ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে, নিচের প্যানেলে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট ও একটি স্পিকার দেওয়া হয়েছে। Nothing Phone (2a) ফোনের ব্যাক প্যানেলে ট্রান্সপারেন্ট ইউনিক ডিজাইন ও এলইডি ফ্ল্যাশ রয়েছে।

ডিসপ্লে

OnePlus Nord CE4 Lite ফোনে 120Hz রিফ্রেশরেট ও 2100nits ব্রাইটনেস সহ 6.6 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। Nothing Phone (2a) ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

প্রসেসর

OnePlus Nord CE4 Lite ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর রয়েছে। Nothing Phone (2a) ফোনে MediaTek Dimensity 7200 Pro চিপসেট যোগ করা হয়েছে।

ওএস

OnePlus Nord CE4 Lite ফোনটি Android 14 এবং OxygenOS 14.0 সহ পেশ করা হয়েছে। Nothing Phone (2a) ফোনটি Android 14 ও NothingOS 2.5 এ কাজ করে।

স্টোরেজ

OnePlus Nord CE4 Lite ফোনে 8GB RAM এবং 8GB Virtual RAM এর সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে। Nothing Phone (2a) ফোনটিতে 8GB RAM ও 12GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

Nord CE4 Lite ফোনে 50MP Sony LYT-600 প্রাইমারি ও 2MP ম্যাক্রো লেন্স এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Nothing Phone (2a) ফোনে 50MP+50MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

OnePlus Nord CE4 Lite ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Nothing Phone (2a) ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

দাম

Nord CE4 Lite ফোনের 8GB+128GB মডেলের দাম 20,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 22,999 টাকা। Phone (2a) ফোনের 8GB+128GB, 8GB+256GB ও 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 23,999 টাকা, 25,999 টাকা এবং 27,999 টাকা।

উপসংহার

কাগজে-কলমে Nord CE4 Lite ফোনের ব্যাটারি, প্রসেসর ও দাম বেশ ভালো। তবে Phone (2a) ফোনের লুক ও ক্যামেরা বেশ উল্লেখযোগ্য। আপাতত Nord CE4 Lite ফোনটিকেই বিজয়ী বলে ধরা যায়।