July (2024) মাসে লঞ্চ হবে এইসব ফোন

Redmi 13 5G

আগামী 9 জুলাই Redmi 13 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই ফোনে 6.74-ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে, MediaTek Dimensity 6100+ প্রসেসর এবং 5000mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।

CMF Phone 1

ভারতে 8 জুলাই CMF Phone 1 ফোনটি পেশ করা হবে। এই ফোনটির সঙ্গে CMF Watch Pro 2 এবং CMF Buds Pro 2 এর মতো গ্যাজেটগুলিও লঞ্চ করা হবে।

Samsung Z Fold 6 & Z Flip 6

আগামী 10 জুলাই প্যারিসে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করা হচ্ছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই Samsung Galaxy Z Fold 6 ও Samsung Galaxy Z Flip 6 ফোনদুটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

OnePlus Nord 4

ওয়ানপ্লাস ইউজাররা নতুন ফ্ল্যাগশিপ কিলারের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কোম্পানিও তাদের ফ্যানদের জন্য নতুন উপহার তৈরি করছে। শীঘ্রই ব্র্যান্ডের 'Nord' সিরিজে OnePlus Nord 4 স্মার্টফোন লঞ্চ করা হবে। 14 জুলাই এই ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে।

Oppo Reno 12 & 12 Pro

গত মাসে গ্লোবাল মার্কেটে Oppo তাদের 'রেনো' সিরিজ পেশ করেছিল। এবার কোম্পানি এই সিরিজটি ভারতে আনতে চলেছে। আগামী 12 জুলাই ভারতে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোন লঞ্চ করা হবে।

Realme 13 Pro & 13 Pro+

গত জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Realme 12 সিরিজের সফলতার পর এবার কোম্পানি Realme 13 সিরিজ আনতে চলেছে। আগামী মাসে 6 জুলাই এর আগে-পরে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজে Realme 13 Pro এবং Realme 13 Pro+ ফোন পেশ করা হবে।

iQOO Z9 Lite 5G

আইকু তাদের Z9 সিরিজের Lite মডেল লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি iQOO Z9 Lite 5G নামে শীঘ্রই পেশ করা হতে পারে। ইতিমধ্যে ফোনটি Bluetooth SIG ও ভারতের BIS সাইটে লিস্টেড হয়েছে। ফোনটি জুলাই মাসেই লঞ্চ করা হতে পারে।