Xiaomi 14 Civi ফোনটি 45,000 টাকার চেয়ে কম দামে প্রথম Leica লেন্স সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এতে লেটেস্ট Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। OnePlus 12R ফোনের তুলনায় এই ফোনের পারফরমেন্স কেমন?
প্রসেসর
Xiaomi 14 Civi ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ও Adreno 735 GPU দেওয়া হয়েছে। OnePlus 12R ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 ও Adreno 740 GPU রয়েছে।
স্টোরেজ
Xiaomi 14 Civi ফোনে 12GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে। OnePlus 12R ফোনে 16GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে।
আনটুটু
OnePlus 12R ফোনটি আনটুটু টেস্টে 12,40,474 স্কোর পেয়েছে। Xiaomi 14 Civi ফোনের আনটুটু স্কোর কিছুটা বেশি 14,43,011। ফলে শাওমি ফোনটি গেমিং ও মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে ভালো পারফর্ম করে।
গীকবেঞ্চ
Xiaomi 14 Civi ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1913 ও 5087 স্কোর পেয়েছে। OnePlus 12R ফোনের গীকবেঞ্চ সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টের স্কোর যথাক্রমে 1066 ও 4311।
থ্রটলিং টেস্ট
এই টেস্টে OnePlus 12R ফোনের পীক পারফরমেন্স 70% দেখা গেছে। অন্যদিকে Xiaomi 14 Civi ফোনটির পীক পারফরমেন্স মাত্র 40.8%, অনেকটাই কম।
গেমিং টেস্ট
উভয় ফোনে 30 মিনিট করে BGMI খেলার পর OnePlus 12R ফোনে ভালো থার্মাল মানেজ দেখা গেছে। এই ফোনের তাপমাত্রা 6.5 ডিগ্রী বেড়েছে। Xiaomi 14 Civi ফোনের তাপমাত্র বেড়েছে 7.2 ডিগ্রী সেলসিয়াস।
দাম
Xiaomi 14 Civi ফোনের 8GB+256GB মডেলের দাম 42,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 47,999 টাকা রাখা হয়েছে। OnePlus 12R ফোনের 8GB+128GB ও 16GB+256GB মডেলের দাম যথাক্রমে 38,999 টাকা ও 45,999 টাকা।
উপসংহার
বেঞ্চমার্কের দিক থেকে 14 Civi ফোনের পারফরমেন্স বেশি ভালো। তবে বাস্তবে গেমিঙের ক্ষেত্রে 12R ফোনটি ভালো পারফর্ম করেছে। উভয় ফোনে 3 বছ সফটওয়্যার আপডেট ও 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।