OnePlus Nord CE4 Lite Vs OnePlus Nord CE3 Lite

ডিজাইন

Nord CE4 Lite ফোনের ব্যাক প্যানেলে মাঝখানে ব্র্যান্ডের লোগো এবং ফ্ল্যাশ লাইট ও দুটি সেন্সর সহ পিল শেপের ক্যামেরা সেটআপ রয়েছে। Nord CE3 Lite ফোনের রেয়ার প্যানেলে কোম্পানির লোগো এবং ফ্ল্যাশ লাইট সহ রাউন্ড শেপে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 

ডিসপ্লে

Nord CE4 Lite ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Nord CE3 Lite ফোনের 6.72-ইঞ্চির IPS LCD প্যানেলের থেকে ভালো ভিউইং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

পারফরমেন্স

Nord CE4 Lite ফোনে প্রসেসরের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যায়নি। আগের Nord CE3 Lite, এমনকি Nord CE2 Lite ফোনেও Qualcomm Snapdragon 695 SoC দেওয়া হয়েছিল।

স্টোরেজ

Nord CE4 Lite ফোনের RAM ও স্টোরেজ অপশন Nord CE3 Lite ফোনের মতোই। উভয় ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ রয়েছে।

ক্যামেরা

লেটেস্ট CE4 Lite ফোনের ক্যামেরা আগের CE3 Lite ফোনের চেয়ে কম। CE4 Lite ফোনে 50MP প্রাইমারি ও 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। CE3 Lite ফোনে 108MP প্রাইমারি, 2MP ম্যাক্রো ও 2MP ডেপ্থ সেন্সর ছিল। এই দুটি ফোনেই 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Nord CE4 Lite ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh, অন্যদিকে Nord CE3 Lite ফোনে 67W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে। 

সফটওয়্যার

Nord CE4 Lite ফোনটি Android 14 ও OxygenOS 14 সহ পেশ করা হয়েছে। Nord CE3 Lite ফোনটি শুরুতে Android 13 ও OxygenOS 13.1 সহ পেশ করা হলেও, পরে Android 14 ও OxygenOS 14-এ আপগ্রেড করে দেওয়া হয়েছে।

উপসংহার

এই দুটি ফোনেই ভালো হার্ডওয়্যার রয়েছে। তবে নতুন OnePlus Nord CE4 Lite ফোনটি কিনলে ভালো ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং স্পীড এবং ভালো সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে।