Samsung ফোনে দারুণ ডিসকাউন্ট

Samsung Galaxy F54

কোম্পানি Galaxy F54 ফোনের দাম ₹7000 কম করে দিয়েছে। ফোনটি 8GB RAM+256GB স্টোরেজ সহ ₹29,999 দামে লঞ্চ করা হয়েছিল। এর দাম এখন কমে ₹22,999 হয়ে গেছে। ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হয়।

Samsung Galaxy F34

কোম্পানি Samsung Galaxy F34 ফোনটির দাম ₹6000 কমিয়ে দিয়েছে। ভারতে এই ফোনের 6GB RAM মডেল ₹18,999 এবং 8GB RAM মডেল ₹20,999 দামে লঞ্চ করা হয়েছিল। এখন দাম কমানোর পর এই ফোনটির 6GB RAM মডেল ₹12,999 ও 8GB RAM মডেল ₹14,999 টাকা দামে সেল করা হচ্ছে।

Samsung Galaxy M34

কোম্পানি তাদের Samsung Galaxy M34 ফোনের 6GB RAM ভেরিয়েন্ট ₹16,999 এবং 8GB RAM মডেল ₹18,999 দামে লঞ্চ করেছিল। বর্তমানে এই দুটি মডেলে 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে অর্থাৎ 12,999 টাকা ও 14,999 টাকার বিনিময়ে আমাজনে সেল করছে।

Samsung Galaxy S23 FE 

Galaxy S23 FE ফোনের 8GB+128GB মডেল ₹59,999 ও 8GB+256GB মডেল ₹64,999 দামে বাজারে আনা হয়েছিল। এবার কোম্পানি এই দুটি মডেলই 23000 টাকা সস্তা করে দিয়েছে। ফলে এই দুটি মডেল যথাক্রমে 36,999 টাকা ও 41,999 টাকার বিনিময়ে কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Samsung Galaxy S23

ফ্লিপকার্টে Samsung Galaxy S23 ফোনের 128GB মডেল ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ 46,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। একইভাবে এই ফোনের 256GB মডেলটি অফারে পাওয়া যাচ্ছে 51,999 টাকার বিনিময়ে।