Jio-এর নতুন 84 দিনের প্ল্যান

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের সমস্ত প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। নতুন দাম 3 জুলাই, 2024 থেকে কার্যকর হবে।

চলুন জেনে Jio-এর নতুন 84 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানের নতুন দাম এবং বেনিফিট সম্পর্কে বিস্তারিত নেওয়া যাক।

479 টাকা দামের রিচার্জ প্ল্যানের দাম আগে ছিল 395 টাকা। এই প্ল্যানের দাম 84 টাকা বাড়ানো হয়েছে। তবে বেনিফিটের কোনো পরিবর্তন ঘটানো হয়নি।

799 টাকা দামের প্ল্যানের দাম আগে 666 টাকা ছিল। এই রিচার্জ প্ল্যানের দাম 133 টাকা বাড়ানো হয়েছে। এই প্ল্যানের বেনিফিটেও কোনো পরিবর্তন করা হয়নি।

859 টাকা দামের রিচার্জ প্ল্যানের দাম আগে ছিল 719 টাকা। এই প্ল্যানের দাম 140 টাকা বাড়ানো হয়েছে। তবে বেনিফিটের কোনো পরিবর্তন ঘটানো হয়নি।

1,199 টাকা দামের প্ল্যানটি এই লিস্টের সবচেয়ে দামী প্ল্যান। এই রিচার্জ প্ল্যানের দাম আগে 999 টাকা ছিল। অর্থাৎ প্ল্যানটির দাম 200 টাকা বাড়ানো হয়েছে।

সমস্ত প্ল্যানের নতুন দাম 3 জুলাই, 2024 থেকে কার্যকর করা হবে। অর্থাৎ পুরনো দামে রিচার্জ করানোর জন্য 3 জুলাই পর্যন্ত স্মস্য পাওয়া যাবে। এখনও পুরনো দামেই রিচার্জ করা যাবে।