ডিজাইন
Motorola Edge 50 Ultra ফোনে স্লিক ও স্টাইলিশ লুক রয়েছে। এই ফোনের ওজন 197 গ্রাম ও থিকনেস 8.59mm। এছাড়া নর্ডিক উদ ভেরিয়েন্টটি দেখতে অনেকটা আসল কাথের মতো।
ডিসপ্লে
এই ফোনে 144Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের ভিউইং অ্যাঙ্গেল ও আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। HDR10+ সাপোর্টেড 10-bit কালার প্যানেল থাকার ফলে এতে কন্টেন্ট দেখার দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
রেয়ার ক্যামেরা
এই ফোনে 50MP+50MP+64MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা ভালোভাবে ডিটেইলস ও কালার অ্যাকিউরেসি ক্যাপচার করতে সক্ষম। তবে ডায়নামিক রেঞ্জ কিছুটা ভালো হতে পারত। আলোর অপর নির্ভর করে দারুণ ফটো তোলা যায়।
ফ্রন্ট ক্যামেরা
Motorola Edge 50 Ultra ফোনে সেলফি তোলা, রীল তৈরি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা দারুণ ডিটেইলস সহ সেলফি তুলতে সক্ষম।
পারফরমেন্স
এই ফোনে Snapdragon 8s Gen 9 SoC রয়েছে। এটির বেঞ্চমার্ক স্কোর এই রেঞ্জের অন্যান্য ফোনের তুলনায় বেশ ভালো। ডেইলি টাস্কের জন্য এই ফোনের পারফরমেন্স প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। তবে থার্মাল ম্যানেজমেন্ট আরও ভালো হতে পারত।
সফটওয়্যার
এই ফোনটি Android 14 এবং Hello UI সহ পেশ করা হয়েছে। এটি সবচেয়ে পরিষ্কার অ্যান্ড্রয়েড স্কিনগুলির মধ্যে অন্যতম। এতে খুব কম সংখ্যক প্রিইনস্টল অ্যাপ এবং ম্যাজিক এডিটর, ম্যাজিক ক্যানভাস, স্টাইল সিঙ্কের মতো বিভিন্ন এআই ফিচার রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4500mAh ব্যাটারি রয়েছে। এর বেঞ্চমার্ক স্কোর বেশ ভালো এবং একটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।
চার্জিং
দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 125W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাথে দেওয়া চার্জার ব্যাবহার করে মাত্র 15 মিনিটের মধ্যে ফোনটি 20% থেকে 100% চার্জ করা যায়।
উপসংহার
60,000 হাজার টাকার রেঞ্জে এই ফোনটি একটি ভালো অল রাউন্ডার ডিভাইস। সব সেগমেন্টেই এই ফোনটি ভালো পারফর্ম করতে পারে। ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 54,999 টাকার বিনিময়ে এই ফোনটি একটি দারুণ ডিল।