মাত্র 14990 টাকার বিনিময়ে কেনা যাবে নতুন ল্যাপটপ, বাজারে এল নতুন সস্তা Thomson Neo ল্যাপটপ

Thomson ভারতে তাদের নতুন Neo series এর ল্যাপটপ লঞ্চ করেছে। এই ল্যাপটপ সেলেসন, 12জেনারেশন ইনটেল কোর i3, i5 এবং i7 প্রসেসরের যোগ করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী সবকটি মডেল ছাত্র, সাধারণ ইউজার, কোনো চাকুরীজীবী সহ টেকনিক্যাল পেশাদারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Thomson Neo laptops এর দাম এবং সেল

  • Thomson Neo সিরিজের ল্যাপটপ ইনটেল সেলেসন প্রসেসর, 4GB RAM এবং 12GB SSD সহ এর বেস মডেলের দাম 14,990 টাকা থেকে শুরু। এই ল্যাপটপের আরও একটি মডেল 16,990 টাকা দাম রাখা হয়েছে।
  • Thomson Neo কোর সিরিজ 12জেনারেশন ইনটেল কোর i3, 8GB RAM এবং 256GB SSD ভেরিয়েন্টের 26,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ল্যাপটপের 512GB স্টোরেজ অপশনের দাম 27,990 টাকা রাখা হয়েছে।
  • 12জেনারেশন ইনটেল কোর i5 1235U, 8GB RAM এবং 512GB SSD ভেরিয়েন্ট ভারতে 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে 16GB স্টোরেজ অপশনের দাম 37,990 টাকা রাখা হয়েছে।
  • 12জেনারেশন ইনটেল কোর i7 1255U, 16GB এবং 512GB SSD সহ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা রাখা হয়েছে।
  • Thomson এই সমস্ত ল্যাপটপ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে।

Thomson Neo laptops এর স্পেসিফিকেশন এবং ফিচার

  • Thomson Neo সিরিজের ল্যাপটপে 1920 X 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 15.6 ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের চারদিকে পাতলা বেজল রয়েছে। তবে Intel Celeron সহ মডেল 14.1 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।
  • এই ল্যাপটপ Intel Celeron সহ 12 জেনারেশন ইনটেল কোর i3, i5 এবং i7 প্রসেসর এবং Intel Iris Xe গ্রাফিক্স কার্ড রয়েছে।
  • প্রসেসিঙের জন্য এই ল্যাপটপে 16GB পর্যন্ত DDR4 RAM এবং 512GB পর্যন্ত SSD স্টোরেজ যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি জন্য সিঙ্গেল USB-C পোর্ট, 1 DC ইনপুট চার্জিং জ্যাক, HDMI পোর্ট, RJ45 ইথারনেট পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং দুটি USB 3.0 Gen 1 পোর্ট রয়েছে।
  • কিবোর্ড কম আলোতে টাইপিংয়ের জন্য ব্যাকলিট সাপোর্ট দেওয়া হয়েছে।
  • এই ল্যাপটপের সমস্ত মডেলেই ভিডিও কল এবং অন্য ব্যাবহারের জন্য 2MP ক্যামেরা রয়েছে।
  • এই Thomson Neo ল্যাপটপ Windows 11 Home OS সহ কাজ করবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here