জানা গেছে Moto G55 5G এবং Moto G35 5G স্মার্টফোনটি সম্পর্কে, জেনে নিন ডিটেইলস

মোটোরোলা ক্রমাগত তাদের জি-সিরিজের সংখ্যা বাড়িয়ে চলেছে। সম্প্রতি জি45 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এবার আরও দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই আপকামিং ফোনগুলি Moto G55 5G এবং Moto G35 5G নামে পেশ করা হতে পারে। আমরা এক্সক্লুসিভভাবে আসন্ন ফোনদুটির কালার অপশন, RAM এবং স্টোরেজ ডিটেইলস সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Moto G55 5G এবং Moto G35 5G এর স্টোরেজ এবং কালার অপশন (লিক)

  • টিপস্টার সুধাংশু অম্ভোরের মাধ্যমে আমরা Moto G55 5G এবং Moto G35 5G ফোনগুলির সম্পর্কে জানতে পেরেছি।
  • লিক অনুযায়ী Moto G55 5G ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • এই স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এতে গ্রে, গ্রিন এবং পার্পল কালার থাকতে পারে।
  • Moto G35 5G ফোনটিতে 4GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB এর মতো তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
  • G35 5G ফোনটি রেড, গ্রিন এবং ব্ল্যাক এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।

Moto G35 5G এর সম্ভাব্য ডিটেইলস

  • এর আগে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Moto G35 5G ফোনটি লিস্টেড হয়েছিল।
  • ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 743 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2,363 স্কোর পেয়েছে। এতে প্রায় 8GB RAM দেওয়া হতে পারে।
  • আপকামিং ফোনটিতে 2.00 GHz চার কোর এবং 2.21 GHz চার কোর সহ অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ফোনটি মালী G57 GPU এবং UniSoC T760 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • আপকামিং মোটোরোলা ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে।
  • অন্যান্য লিস্টিং অনুযায়ী Moto G35 5G ফোনটিতে 4,850mAh ব্যাটাই দেওয়া হতে পারে। এটি 5,000mAh ব্যাটারি হিসেবে সেল করা হতে পারে। এটি 20W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • আসন্ন Moto G35 5G ফোনটি আগের Moto G34 মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করা হতে পারে। এটি প্রায় 10,999 টাকা দামে সেল করা হয়।

জানিয়ে রাখি এই প্রথম Moto G55 5G ফোনটি সম্পর্কে তথ্য জানা গেছে। তাই এই ফোনটির অন্যান্য ডিটেইলস কিছুদিন বাদে প্রকাশ্যে আসতে পারে। তবে এটি আগের Moto G54 5G মডেলের আপগ্রেড ভার্সন হতে পারে। এতে FHD+ 120Hz ডিসপ্লে, MediaTek Dimensity 7020 SoC, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here