গুগল প্লে কনসোল ডেটাবেস লিস্টেড হল Infinix Hot 50 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনফিনিক্স তাদের Hot 50 সিরিজে পরিধি বাড়াতে পারে। এই সিরিজের অধীনে প্রায় পাঁচটি ফোন লঞ্চ হতে পারে। এগুলি Infinix Hot 50, Hot 50 5G, Hot 50 Pro, Hot 50 Pro+ এবং Hot 50i নামে পেশ করা হতে পারে। বর্তমানে গুগল প্লে কনসোল, গীকবেঞ্চ এবং TUV সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনগুলির মধ্যে Infinix Hot 50 5G ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

Infinix Hot 50 5G এর লিস্টিং

  • গুগল প্লে কনসোল ডেটাবেস অনুযায়ী Infinix Hot 50 5G ফোনটি দুটি “X6720” এবং “X6720B” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই দুটি ফোন আলাদা আলাদা বাজারের জন্য বলে আশা করা হচ্ছে।
  • লিস্টিং অনুযায়ী Infinix Hot 50 5G ফোনটি MediaTek Dimensity 6100+ চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Mali G57 GPU দেওয়া হতে পারে বলে জানা গেছে।
  • ফোনটির X6720 নাম্বার সহ মডেলে 4GB RAM এবং X6720B মডেল নাম্বার সহ ফোনটিতে 8GB RAM দেওয়া হতে পারে।
  • বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে আপকামিং ফোনটি X6720 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙে ফোনটিতে MediaTek Dimensity 6300 SoC চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
  • গুগল প্লে কনসোল ডেটাবেস অনুযায়ী Infinix Hot 50 5G ফোনটির স্ক্রিনে 720×1600 রেজোলিউশন এবং 320 DPI পিক্সেল ডেনসিটি হবে বলে জানা গেছে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটি Android 14 সহ কাজ করতে পারে।
  • TUV Rheinland সার্টিফিকেশনের মাধ্যমে Hot 50 5G ফোনটিতে 4,900mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
  • জানিয়ে রাখি Infinix Hot 50 সিরিজের বাঁকি মডেলগুলি এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানার জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।

Infinix Hot 40 এর স্পেসিফিকেশন

গত বছর Infinix Hot 40 ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 500 নিটস ব্রাইটনেস, 1080×2460 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং 270Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 8GB virtual RAM সহ 4GB/8GB LPDDR4 RAM এবং 128GB ও 256GB (eMMC) ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: সেলফির জন্য Infinix Hot 40 ফোনটিতে ডুয়েল-এলইডি ফ্ল্যাশের সঙ্গে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলে কোয়াড ফ্ল্যাশ সহ 50MP + 2MP ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here