এই দিন লঞ্চ হবে iPhone 16, জেনে ন্নিন কেমন হতে পারে দাম এবং ফিচার

আইফোন নির্মাতা Apple তাদের iPhone 16 সিরিজ লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানিয়েছে। আগামী 9 সেপ্টেম্বার বছরের জনপ্রিয় Apple ইভেন্ট অনুষ্ঠিত করা হবে। Apple এর পক্ষ থেকে ‘ইটস গ্লোটাইম’ ট্যাগলাইন সহ iPhone 16 সিরিজ লঞ্চ ডেট জানিয়ে মিডিয়া ইনভাইট পাঠানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতে iPhone 16 ফোনটির লঞ্চের সময় এবং অনুষ্ঠিত ইভেন্ট সম্পর্কে। iPhone 16 সিরিজের লিক সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।

Phone 16 সিরিজের লঞ্চ ডেট ডিটেইলস

Apple এর পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার অর্থাৎ আগামী 9 সেপ্টেম্বার একটি ইভেন্টের আয়োজন করা হবে। কোম্পানির পক্ষ থেকে এটি iPhone 16 ফোনটির লঞ্চ ইভেন্ট বলে স্পষ্ট জানানো হয়নি, তবে আমরা সবাই জানি এই সময়েই সাধারণত iPhone ইভেন্ট হয়। কোম্পানি এই ইভেন্টের মাধ্যমে Apple Watch Series 10 এবং নতুন এন্ট্রি লেবল AirPods পেশ করতে পারে।

এই ইভেন্টটি ভারতীয় সময়ে অনুযায়ী রাত 10:30টায় Apple ওয়েবসাইট, Apple TV অ্যাপ এবং YouTube মাধ্যমে লাইভ-স্ট্রিম করা যাবে। এছাড়া জানিয়ে রাখি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কোম্পানি তাদের সদর দপ্তর Apple Park এ একটি ইভেন্টের আয়োজন করেছে।

Apple ইভেন্টের ট্যাগলাইন থেকে জানা গেছে Apple ইন্টেলিজেন্স সম্পর্কে

মিডিয়াকে পাঠানো ইনভাইটে Apple বিভিন্ন রঙের ধার সহ একটি লোগো শেয়ার করেছে। এই লোগোর সঙ্গে ট্যাগলাইন দেওয়া হয়েছে “ইটস গ্লোটাইম”। এই ইনভাইটের ভিত্তিতে বলা হচ্ছে কোম্পানি একটি Apple ইনটেলিজেন্ট পরিচালিত iPhone 16 সিরিজ পেশ করতে পারে। মনে করিয়ে দিই এই বছর WWDC 2024 এর মঞ্চে কোম্পানি তাদের “পার্সোনাল ইনটেলিজেন্ট” ক্ষমতা প্রকাশ্যে এনেছিল। Apple A18 চিপসেটের দৌলতে এই সিরিজটি বিল্ট ইন AI সাপোর্ট সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

এই বছর লঞ্চ হতে পারে এই আইফোনগুলি

2024 সালে আসন্ন আইফোনগুলি iOS 18 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। কোম্পানি iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আপকামিং আইফোন সিরিজের iPhone 16 এবং iPhone 16 Plus ফোনে A18 বায়োনিক চিপসেট থাকতে পারে।

একইভাবে সিরিজের iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনে A18 Pro প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়াও এই বছর iPhone 16 Plus SE/iPhone SE (2024) ফোনও পেশ করা হতে পারে।

iPhone 16 সিরিজের সম্ভাব্য দাম

মনে করিয়ে দিই iPhone 15 ফোনের বেস মডেলের দাম 79,900 টাকা রাখা হয়েছিল। এর আগে iPhone 14 এর বেস মডেলও 79,900 টাকা দামে পেশ করা হয়েছিল। তাই আশা করা হচ্ছে iPhone 16 ফোনের বেস ভেরিয়েন্টের দামও 79,900 টাকাই রাখা হতে পারে।

আবার এই আপকামিং সিরিজের সবচেয়ে বড় মডেলের দাম 2 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিক অনুযায়ী iPhone 16 Pro ফোনটিও 1TB Memory সহ লঞ্চ করা হতে পারে।

অন্য একটি লিক থেকে জানা গেছে ভারতে iPhone 16 Pro ফোনটির প্রাথমিক দাম 1,19,900 টাকা রাখা হতে পারে। একইভাবে iPhone 16 Plus ফোনের প্রাথমিক দাম 89,900 টাকা এবং iPhone 16 ফোনের প্রাথমিক দাম 79,900 টাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।

Apple iPhone 16 ফোনের সম্ভাব্য সেল

20 সেপ্টেম্বর থেকে iPhone 16 এর সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে, তবে লঞ্চের সপ্তাহ থেকেই প্রি-অর্ডার শুরু হয়ে যাবে।

আইফোনের সঙ্গেই লঞ্চ হবে এইসব প্রোডাক্ট

ব্লুমবারগের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী Apple রক্তি নতুন ডিজাইনের Apple Watch Series 10 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে AirPods এর ক্ষেত্রেও আপডেট পাওয়া যাবে। এই প্রথম Apple AirPods Pro ছাড়াও কোম্পানি একটি সস্তা এন্ট্রি লেভেল TWS ও ANC ফাংশন সহ মডেল লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।

iPhone 16 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

আইফোন 16 ফোনে Dynamic Island ডিসপ্লে দেওয়া হতে পারে। এবার প্রো ও প্রো ম্যাক্স ফোনগুলি আইফোন 15 ফোনের থেকে বড় হবে। iPhone 16 Pro ফোনে 6.27 ইঞ্চির এবং iPhone 16 Pro Max ফোনে 6.86 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অপরদিকে iPhone 16 ফোনটি 6.1 ইঞ্চির XDR display সহ লঞ্চ করা হতে পারে।

Apple iPhone 16 Pro Max ফোনে 48MP Sony IMX903 সেন্সর দেওয়া হতে পারে, এটি একটি telephoto periscope লেন্স। এই মডেলে 48 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আবার iPhone 16 Pro ফোনে 48MP Ultra Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে এবং এর মাধ্যমে ProRAW ছবি ক্যাপচার ও লো লাইট ফটোগ্রাফিও করা যাবে। এই দুটি ফোনেই 5x optical zoom থেকে 5x digital zoom সাপোর্ট করতে পারে।

সেলফির জন্য iPhone 16 series এর সমস্ত মডেলে 12MP TrueDepth ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এটি বর্তমান আইফোনের চেয়ে ভালো ও আপগ্রেডেড করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here