ইনফিনিক্স ভারতীয় বাজারে তাদের Hot 50 সিরিজ লঞ্চ ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে প্রথম Infinix Hot 50 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং ফোনটির লঞ্চ ডেট, ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। এই ফোনটি কম দামে রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লঞ্চ ডেট, লুক এবং ফিচার সম্পর্কে।
Infinix Hot 50 5G এর ভারতীয় লঞ্চ ডেট কনফার্ম
- কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 6 সেপ্টেম্বারে Infinix Hot 50 5G ফোনটির লঞ্চ করা হবে।
- এই ফোনটির বিশেষত্ব হল এতে 7.8mm পাতলা ডিজাইন দেখা যাবে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী 5G স্মার্টফোনের মধ্যে সবচেয়ে পাতলা আপকামিং ফোনটি হতে চলেছে।
Infinix Hot 50 5G এর ডিজাইন
আপকামিং ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Infinix Hot 50 5G ফোনটির ফ্রন্ট প্যানেল পাঞ্চ-হোল নচ ডিজাইন সহ লঞ্চ করা হবে। ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হবে। কোম্পানির মাধ্যমে প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী ফোনটি ব্লু এবং গ্রিন এর মতো কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি আগের মডেলের থেকে নতুন এবং আলাদা ডিজাইন সহ প্রকাশ্যে এসেছে।
Infinix Hot 50 5G এর সম্ভাব্য ডিজাইন
- প্রসেসিঙের জন্য Infinix Hot 50 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 5G প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরের মাধ্যমে ফাস্ট কানেক্টিভিটি এবং অন্যান্য অপশনের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।
- এই ফোনটিতে 4GB RAM এবং 8GB RAM সহ 128GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- পাওয়ার ব্যাকআপের জন্য 4900mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
- আপকামিং Infinix HOT 50 5G ফোনটিতে সেগমেন্ট-ফার্স্ট TUV SUD A-লেভেল 60-মাসের ফ্লুয়েন্সি অ্যাশিওরেন্স দেওয়া হতে পারে। এর মাধ্যমে 5 বছর পর্যন্ত ক্রমাগত শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে।











