রিয়েলমি আজ অর্থাৎ 29 আগস্ট ভারতে তাদের Realme 13 5G সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Realme 13 5G এবং Realme 13+ 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আমরা এই পোস্টের মাধ্যমে এই সিরিজের টপ ভেরিয়েন্ট Realme 13 Plus 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো। জানিয়ে রাখি এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি SoC চিপসেট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 13+ 5G ফোনটির দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Realme 13 Plus 5G এর ডিজাইন
এই Realme 13+ 5G ফোনটির ডিজাইন কোম্পানির Narzo 70 Pro ফোনের মতোই দেখাচ্ছে। এই ফোনটিতে একটি পরিষ্কার ম্যাট ফিনিশ এবং পিছনের দিকে একটি প্যাটার্নযুক্ত গোলাকার ক্যামেরা বাম্প রয়েছে। এই ফোনটিতে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। এতে কোম্পানির বেশির ভাগ সিরিজের মতোই ফ্ল্যাট ফ্রেমও রয়েছে। এই ফোনটির ক্যামেরা বাম্পের চারদিকে রিং রয়েছে যা Vivo X100 ফোনটির কোথা মনে করিয়ে দিচ্ছে। এই ফোনটির ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং সাইডে পাওয়ার ও ভলিউম রকার দেওয়া হয়েছে।
Realme 13 Plus 5G এর ফিচার
এই বছর মার্চ মাসে লঞ্চ হওয়া Realme 12 5G সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে Realme 13 5G সিরিজ পেশ করা হয়েছে। এটি বেশ কয়েক মাসের পুরনো ফোন, কিন্তু নতুন Realme ফোনটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের আপগ্রেড দেওয়া হয়েছে। আগের মডেলের তুলনায় Realme 13+ ফোনটিতে 2,000 বেশি নিটস ব্রাইটনেস ডিসপ্লে এবং 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি নতুন চিপসেট এবং AI ক্লিয়ার ভয়েস ও AI স্মার্ট লুপ সহ বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে।
এই নাম্বার সিরিজের প্রথম Realme 13+ ফোনটিতে গেমিঙের জন্য GT মোড দেওয়া হয়েছে। এটি একটি বিশেষ গেমিং মোড এতে গীক পাওয়ার টিউনিং, দ্রুত স্টার্টআপ, গেম ফিল্টার এবং বুলেট নোটিফিকেশন সহ ফোকাস মোডের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
Realme 13 Plus 5G এর দাম এবং সেল ডিটেইলস
- Realme 13 Plus 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা, 8GB+256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা এবং 12GB+256GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা রাখা হয়েছে। ফোনটিতে 12GB RAM এক্সপেন্ডবল দেওয়া হয়েছে।
- 6 সেপ্টেম্বার থেকে শপিং সাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Realme 13 Plus 5G সিরিজের সেল শুরু হবে।
- কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 1,500 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে বলে জানানো হয়েছে অন্যদিকে লিমিটেড প্রি-বুকিং অফারে ফোনটি 3,000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
- আজ থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে। Realme 13+ 5G ফোনটি বিক্ট্রি গোল্ড এবং স্পীড গ্রিন এর মতো কালার অপশনে সেল করা হবে।
Realme 13 Plus 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme 13+ 5G ফোনটিতে দুর্দান্ত ডিসপ্লে সহ সিল্কি-স্মুথ টাচ রেসপন্সিভনেস পাওয়া যায়। এই ফোনটিতে 6.67-ইঞ্চির FHD+ 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড স্যামসাঙের E4 AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 60/120Hz রিফ্রেশ রেট, 180Hz / 1200Hz স্যাম্পলিং রেট, 6000000:1 কনট্রাস্ট রেশিও, 600 / 1200 / 2000 নিটস ব্রাইটনেস এবং 100% P3 কালার স্যাচুরেশন সহ Pro-XDR ডিসপ্লে যোগ করা হয়েছে।
প্রসেসর: Realme এর ফোনটিতে প্রথম SOC সহ Mali-G615 GPU এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট (Cortex A78 2.5GHz 4 × Cortex A55) দেওয়া হয়েছে। এই প্রসেসরটি শক্তিশালী 4nm ফেব্রিকেশনে তৈরি এবং এই চিপসেটের মাধ্যমে হেভি গেমিং সহ স্মুথ মাল্টিটাস্কিঙের পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: এই ফোনটিতে OIS ফিচারযুক্ত f /1.8 অ্যাপারর্চার সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 2MP মোনো ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য f /2.4 অ্যাপারর্চারযুক্ত 16MP ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী OIS ফিচারের দৌলতে অসাধারণ কোয়ালিটির ভিডিও ক্যামেরাবন্দী করা যায়।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W আলট্রা চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির বক্তব্য অনুযায়ী 1000 চার্জ সাইকেলের পরেও 80% এর চেয়ে বেশি ব্যাটারি হেল্থ থাকে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী 25 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সহ ঘরে বসে ফোনটি 18 মিনিটে 1% থেকে 50% চার্জ হয়ে যায় এবং ফুল চার্জ হতে সময় লাগে 44 মিনিট।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 2 বছরের সফটওয়্যার আপডেট 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP65 রেটিং, ইনভারটার স্মার্ট টাচ ফিচার, ওয়াই-ফাই 6 এবং ভ্যাপার কুলিং সিস্টেম এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।










