18GB পর্যন্ত RAM সহ ভারতে লঞ্চ হল বাজেট ক্যাটাগরির realme 13 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

realme বাজারে একের পর এক নতুন 5G ফোন লঞ্চ করেই চলেছে। কোম্পানির পক্ষ থেকে এবার 13 সিরিজের অধীনে realme 13 5G ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা, ডায়নামিক RAM সহ 18GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারির মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

realme 13 5G ফোনের দাম এবং সেল

  • ভারতে realme 13 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা। একইভাবে 8GB RAM + 256GB মেমরি সহ ফোনটির টপ মডেল 19,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে 1,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আগামী 6 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

realme 13 5G ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন: realme 13 5G ফোনটি ডুয়েল টোন ফিনিশ সহ পেশ করা হয়েছে এবং এতে গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলের মধ্যে ক্যামেরা সেন্সর এবং ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই ফোনটি ডার্ক পার্পল ও স্পীড গ্রীন কালারে পেশ করা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 6.72 ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিও, 580 নিট ব্রাইটনেস যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে আই কমফোর্ট এবং ডার্ক মোড রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য realme 13 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য এতে ARM G57 MC2 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে 10GB Dynamic RAM ফিচার দেওয়া হয়েছে, যার ফলে এতে 18GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme 13 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল Samsung S5KJNS প্রাইমারি সেন্সর এবং 89° FOV সাপোর্টেড এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল 3P মোনো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45 ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য realme 13 5G ফোনে IP64 রেটিং রয়েছে। এই ফোনে রেন ওয়াটার টাচ ফিচার, স্টেরিও স্পিকার, অ্যান্টেনা অ্যারে ম্যাট্রিক্স সিস্টেম, 6 অ্যাক্সিস হাইপার সেন্সিটিভ জায়রোস্কোপের মতো ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে স্মার্ট ইমেজ, AI পারফেক্ট শট, AI স্মার্ট লুক, AI গেমিং নেটওয়ার্কের মতো উল্লেখযোগ্য AI ফিচার রয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল সিম 5G, 4G, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3 যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here