শাওমির পক্ষ থেকে আজ কোম্পানির অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন মি এ2 আন্তর্জাতিক মঞ্চে পেশ করা হয়েছে। স্পেনে আয়োজিত শাওমির একটি ইভেন্টের মাধ্যমে গ্লোবাল মার্কেটে ফোনটি আনা হয়। গ্লোবাল লঞ্চের সঙ্গে সঙ্গে ভারতে লঞ্চের রাস্তাও খুলে গেছে। এর সঙ্গেই মি এ2 লাইটও লঞ্চ করা হয়েছে।
শাওমি মি এ2 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.99 ইঞ্চির ডিসপ্লেসহ পেশ করা হয়েছে যা 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানির অন্য সব ফোন যেখানে মিইউআই দিয়ে রান করে সেখানে মি এ2 কোম্পানির অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্রেশনের সঙ্গে পেশ করা হয়েছে। অর্থাৎ এতে পিওর অ্যান্ড্রয়েড পাওয়া যাবে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও রান করে এবং আগামী 2 বছর এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।
শাওমি মি এ2 ফোনটির দুটি র্যাম ভেরিয়েন্ট পেশ করেছে। এতে 6 জিবি ও 4 জিবি র্যাম অপশন আছে। প্রসেসিঙের জন্য মি এ2 তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 660 চিপসেট আছে। গ্লোবাল মার্কেটে ফোনটির 4 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে ও 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি র্যাম পাওয়া যাবে।
ফোটোগ্ৰাফির জন্য শাওমি মি এ2 তে ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এআই পোট্রেট মোড সাপোর্ট করে। সেলফির জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফ্রন্ট ক্যামেরাও এআই টেকনিকযুক্ত এবং লো লাইট সেলফির জন্য এতেও ফ্ল্যাশ আছে। মি এ2 তে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এই ফোনে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3,010 এমএএইচ ব্যাটারী আছে।
শাওমি মি এ2 এর 4 জিবি র্যাম/32 জিবি মেমরি ভেরিয়েন্ট 249 ইউরো, 4 জিবি র্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 279 ইউরো ও 6 জিবি র্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্ট 349 ইউরো দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দামে এটি প্রায় 20,000 টাকা, 22,500 টাকা ও 28,100 টাকার সমান।









