ডিজাইন
Edge 50 Neo ফোনের ব্যাক প্যানেলে প্যানটোন সার্টিফাইড ভেগান লেদার ফিনিশ ও MIL-STD 810H সার্টিফিকেশন রয়েছে। Edge 50 Fusion ফোনে এক্সপার্ট ভেগান লেদার সারফেস দেওয়া হয়েছে। এতে IP68 রেটিং রয়েছে।
ডিসপ্লে
Edge 50 Neo ফোনে 6.4-ইঞ্চির pOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং 3000nits ব্রাইটনেস রয়েছে। Edge 50 Fusion ফোনে 6.67-ইঞ্চির pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট এবং 1600nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
প্রসেসর
Edge 50 Neo ফোনে MediaTek Dimensity 7300 SoC যোগ করা হয়েছে। Edge 50 Fusion ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 SoC দেওয়া হয়েছে। এছাড়া ফিউশন ফোনটিতে 12GB পর্যন্ত এবং নিও ফোনে 8GB RAM রয়েছে।
সফটওয়্যার
এই দুটি ফোনই Android 14 OS সহ পেশ করা হয়েছে। Edge 50 Neo ফোনে 5টি OS আপডেট ও 5 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। Edge 50 Fusion ফোনে 3টি OS আপডেট ও 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
দাম
8GB+256GB সহ Moto Edge 50 Neo ফোনটির দাম 23,999 টাকা। অপরদিকে Edge 50 Fusion ফোনটির 8GB+128GB মডেলের দাম 22,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 24,999 টাকা।
উপসংহার
দুটি ফোনের স্পেসিফিকেশনই যথেষ্ট ভালো। তবে Moto Edge 50 Neo ফোনটির রিয়েল লাইফ টেস্টিং করে তবেই আমরা বলতে পাড়ব কোন ফোনটি এগিয়ে রয়েছে।