ডিজাইন
Motorola Edge 50 Neo ফোনটি ভেগান লেদার ফিনিশ সহ প্যানটোন সার্টিফাইড নটিক্যাল ব্লু, ল্যাটে, গ্রিসেল ও পয়েন্সিয়ানা কালারে পেশ করা হয়েছে। Nothing Phone (2a) ফোনে ক্লাসিক ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন রয়েছে।
ডিসপ্লে
Edge 50 Neo ফোনে 6.4-ইঞ্চির 1.2K pOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 3000nits ব্রাইটনেস রয়েছে। Nothing Phone (2a) ফোনে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 1300nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
সফটওয়্যার
Motorola Edge 50 Neo ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। অপরদিকে Nothing Phone (2a) ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম এবং NothingOS সহ কাজ করে।
ক্যামেরা
Motorola Edge 50 Neo ফোনে 50MP প্রাইমারি, 13MP আলট্রা ওয়াইড ও 10MP টেলিফটো লেন্স রয়েছে। Nothing Phone (2a) ফোনে 50MP প্রাইমারি ও 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য উভয় ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রসেসর
Motorola Edge 50 Neo ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হয়েছে। অপরদিকে Nothing Phone (2a) ফোনে MediaTek Dimensity 7200 প্রসেসর দেওয়া হয়েছে।
ব্যাটারি
Motorola Edge 50 Neo ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4310mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যদিকে Nothing Phone (2a) ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
স্টোরেজ
Motorola Edge 50 Neo ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। অপরদিকে Nothing Phone (2a) ফোনটি 8GB/12GB RAM এর সঙ্গে 128GB/256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়।
দাম
8GB RAM + 256GB স্টোরেজ সহ Motorola Edge 50 Neo ফোনটির দাম 23,999 টাকা। অপরদিকে Nothing Phone (2a) ফোনটির 8GB+128GB, 8GB+256GB ও 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 23,999 টাকা, 25,999 টাকা ও 27,999 টাকা।