কমে গেল এই কোম্পানির দুটি প্ল্যানের ভ্যালিডিটি, জেনে নিন ডিটেইলস

ভোডাফোন আইডিয়ার 5G সার্ভিস লঞ্চ না হওয়ার কারণে ইউজাররা আগে থেকেই কিছুটা নিরাশ ছিলেন, এবার কোম্পানি তাদের আরও বিরক্ত করে তুলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের দুটি প্ল্যানের বেনিফিট কমিয়ে দেওয়া হয়েছে। Vi তাদের 666 টাকা এবং 479 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। এখন থেকে কোম্পানির 479 টাকা দামের প্ল্যানে 8 দিন এবং 666 টাকা দামের প্ল্যানে 13 দিন কম ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে প্ল্যানের অন্যান্য বেনিফিটের কোনো পরিবর্তন করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যান সম্পর্কে।

Vi এর 479 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

এতদিন কোম্পানির 479 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি ছিল 56 দিন। এখন থেকে এই প্ল্যানের ভ্যালিডিটি কমে 48 দিন হয়ে গেছে। অর্থাৎ এই প্ল্যানে 8 দিন কম সার্ভিস পাওয়া যাবে। এই প্ল্যানের শুধুমাত্র ভ্যালিডিটি পরিবর্তন করা হয়েছে, অন্যান্য কোনো বেনিফিটের পরিবর্তন ঘটানো হয়নি।

এই প্ল্যানটি রিচার্জ করে আগের মতোই প্রতিদিন 1GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 এসএমএস পাওয়া যাবে। এছাড়া ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড করে 64Kbps হয়ে যায়।

Vi এর 666 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

কোম্পানির 666 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি এখন 64 দিন করে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 77 দিন। অর্থাৎ এখন থেকে এই প্ল্যানে 13 দিন কম সার্ভিস পাওয়া যাবে। জানিয়ে রাখি এই প্ল্যানের শুধুমাত্র ভ্যালিডিটি পরিবর্তন ঘটানো হয়েছে, অন্যান্য কোনো বেনিফিটের পরিবর্তন করা হয়নি।

এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 1.5GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 এসএমএস দেওয়া হয়। এছাড়া ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড করে 64Kbps হয়ে যায়। এর সঙ্গেই এই প্ল্যানে Vi Hero আনলিমিটেড বেনিফিট দেওয়া হয়, অর্থাৎ গ্রাহকরা উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা দিলাইট এবং বিঞ্জ অল নাইটের মতো বিভিন্ন বেনিফিট পাওয়া যায়।

ভ্যালিডিটি কমানোর কারণ

ওভারঅল রেভিনিউ বাড়ানোর জন্য এই প্ল্যানদুটির ভ্যালিডিটি কমানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে কোম্পানির অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) বাড়বে। তবে এর ফলে কোম্পানির গ্রাহকরা কিছুটা নিরাশ হবে বোঝাই যাচ্ছে। একে তো ইউজাররা 5G পরিষেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার ওপর কোম্পানি আবার প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। জানিয়ে রাখি গত জুলাই মাসের সমস্ত প্ল্যানের দাম বৃদ্ধির পর জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার বহু ইউজার তাদের নাম্বার বিএসএনএলে পোর্ট করিয়ে নিয়েছেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here