থমসন ভারতীয় বাজারে তাদের স্মার্ট টিভি এবং ওয়াশিং মেশিন এর জন্য বেশ জনপ্রিয়। এবার কোম্পানি অডিও বাজারে পা রেখেছে। এই বাজারে তাদের প্রথম ডিভাইস হিসাবে কোম্পানির পক্ষ থেকে নতুন সাউন্ডবার রেঞ্জ পেশ করা হয়েছে। এই রেঞ্জে দুটি সস্তা পোর্টেবল স্পিকার AlphaBeat25 এবং AlphaBeat60 লঞ্চ করেছে। এই সাউন্ডবারে AlphaBeat25 মডেল 25W এবং AlphaBeat60 মডেল 60W আউটপুট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন সম্পর্কে।
থমসন সাউন্ডবার এর দাম
আমরা আগেই জানিয়েছি কোম্পানির দুটি সাউন্ডবার ভারতীয় অডিও বাজারে পেশ করেছে। AlphaBeat25 সাউন্ডবারের দাম 1699 টাকা এবং AlphaBeat60 সাউন্ডবারের দাম 3899 টাকা রাখা হয়েছে। 21 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ডিভাইসগুলির সেল শুরু হয়ে গেছে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী উত্তর প্রদেশের নয়ডায় প্রতিষ্ঠিত নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এক বছরে পাঁচ লাখ ইউনিট উৎপাদন করবে। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে থমসন তাদের 20টিরও বেশি মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি অনলাইন সেগমেন্টে 10% মার্কেট শেয়ার দখল করার লক্ষ্যে এবং 50 কোটি টাকা বিনিয়োগ করে ‘মেক ইন ইন্ডিয়া’ স্কিমের অধীনে স্পিকারের জন্য অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যানে বিনিয়োগ করেছে।
AlphaBeat25 সাউন্ডবার এর স্পেসিফিকেশন
- AlphaBeat25 সাউন্ডবারে 2 ইঞ্চির দুটি স্পিকার এবং এতে মোট 25W সাউন্ডবার আউটপুট পাওয়া যায়।
- এটি ওয়্যার এবং ওয়্যারলেস উভয়ভাবে ব্যাবহার করা যাবে। এতে রেড এবং ব্লু এলইডি লাইট রয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে 2000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি চার্জ হতে 5 ঘন্টা সময় লাগে এবং পুরো চার্জ হওয়ার পর 16 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যায়।
- কানেক্টিভিটি জন্য এই সাউন্ডবারে ব্লুটুথ 5.3 সহ AUX IN, 3.5 এমএম অডিও জ্যাক এবং ইউএসবি অপশন দেওয়া হয়েছে।
AlphaBeat60 সাউন্ডবার এর স্পেসিফিকেশন
- AlphaBeat60 সাউন্ডবারে 2.1 অডিও চ্যানেল রয়েছে। এতে 2.25 ইঞ্চির দুটি স্পিকার এবং একটি 4 ইঞ্চির সাবউফার দেওয়া হয়েছে। স্পিকারে RGB লাইট রয়েছে।
- এই সাউন্ডবারে মোট 60W সাউন্ড আউটপুট দেওয়া হয়েছে। এটি ওয়্যার সাউন্ডবার এবং এতে ইন-বিল্ড ব্যাটারি নেই।
- কানেক্টিভিটির জন্য এই সাউন্ডবারে ব্লুটুথ 5.3 সহ AUX IN, 3.5 এমএম অডিও জ্যাক, এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট অপশন দেওয়া হয়েছে। এই সাউন্ডবার রিমোট কন্ট্রোল সাপোর্ট করে।









