আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্যামসাঙ তাদের এস24 সিরিজের ফ্যান এডিশনের অধীনে Samsung Galaxy S24 FE স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক দিন ধরে এই ফোনটি সম্পর্কে ক্রমাগত লিক প্রকাশ্যে আসছে। সম্প্রতি ফোনটির প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে আপকামিং ফোনটির লুক, স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Samsung Galaxy S24 FE ফ্যান এডিশন স্মার্টফোনটি সম্পর্কে।
Samsung Galaxy S24 FE এর ডিজাইন এবং কালার
- টিপস্টার ইভান ব্লাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে Samsung Galaxy S24 FE স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে। এই ভিডিওর মাধ্যমে আনবক্সিং সহ ইজেক্টর পিন, ইউএসবি-সি কেবল এবং কুইক স্টার্ট গাইডও দেখানো হয়েছে।
- ভিডিওর মাধ্যমে Samsung Galaxy S24 FE ফোনটি ব্লু, গ্রেফাইড, গ্রে, মিন্ট এবং ইয়েলো মতো 5টি কালার অপশন সহ লঞ্চ করা হবে।
- ফোনটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে। তবে নিচে দিকে টাইপ-সি ইউএসবি পোর্ট এবং স্পিকার স্লিট দেওয়া হয়েছে।
- ব্যাক প্যানেলে অন্যান্য গ্যালাক্সি এস এবং এ সিরিজের মতো তিনটি লেন্স দেওয়া হয়েছে। ফোনটির কোণাগুলি সমান এবং ফ্রেমটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি।
- ফ্রন্ট প্যানেলের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট এবং চারদিকে সমান বেজাল দেওয়া হয়েছে।

Samsung Galaxy S24 FE এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S24 FE ফোনটিতে 6.69-ইঞ্চির বড়ো FHD+ রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1900 নিটস ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টস প্রোটেকশন থাকবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: রিপোর্ট অনুযায়ী ফোনটিতে Exynos 2400e চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S24 ফোনে উপস্থিত Exynos 2400 চিপের লো ভার্সন হবে।
- ক্যামেরা: Galaxy S24 FE ফোনটিতে 10MP ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আলট্রা-ওয়াইড ক্যামেরা সহ 3x অপ্টিকল জুম সহ 8MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়াও প্রাইমারি লেন্স কম আলোতে পোট্রেটের জন্য AI সহ প্রোভিউজুয়াল ইঞ্জিন থাকতে পারে।
- ব্যাটারি: Galaxy S24 FE ফোনটিতে 4,700mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 81 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং 28 ঘন্টা ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম।
- অন্যান্য: Galaxy S24 FE ফোনটিতে গ্যালাক্সি AI ফিচারযুক্ত পোর্ট্রেট স্টুডিও, সার্কেল টু সার্চ, জেনারেটিভ এডিট, স্কেচ টু ইমেজ, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং এবং লাইভ ট্রান্সলেট সহ বিভিন্ন ফিচার থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
- অপারেটিং সিস্টেম: Samsung Galaxy S24 FE Android 14 এবং One UI 6.1.1 সহ কাজ করতে পারে।
Samsung Galaxy S24 FE এর গ্লোবাল দাম (লিক)
- স্মার্টপ্রিক্স এর রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy S24 FE ফোনটির গ্লোবাল দাম লিক হয়েছে।
- Samsung Galaxy S24 FE ফোনটিতে 128 জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম 649 ডলার (অর্থাৎ প্রায় 54,175 টাকা) রাখা হতে পারে।
- ফোনটির 256 জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম 709 ডলার (অর্থাৎ প্রায় 59,183 টাকা) রাখা হতে পারে।










