ওপ্পো তাদের ভারতীয় বাজারে সস্তা OPPO A3x 5G স্মার্টফোন লঞ্চ করেছিল, এই ফোনটি মাত্র 12,499 টাকা দামে সেল করা হয়। এবার কোম্পানি তাদের এই ফোনের 4G Smartphone মডেল মাত্র 8,999 টাকা দামে লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন OPPO A3x 4G স্মার্টফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
OPPO A3x 4G এর দাম
কোম্পানির পক্ষ থেকে OPPO A3x 4G স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 4GB RAM এবং 64GB Storage অপশন মাত্র 8,999 টাকা দাম রাখা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে OPPO A3x 4G ফোনটি Nebula Red এবং Ocean Blue কালারে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 399 টাকার এক্সট্রা দিয়ে Screen Protection বা আরও Extended Warranty দেওয়া হবে।
OPPO A3x 4G এর স্পেসিফিকেশন
- 6.67-ইঞ্চির এইচডি + 90হার্টস স্ক্রিন
- কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 1
- 8জিবি RAM (4জিবি+4জিবি)
- 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
- 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- 5,100এমএএইচ ব্যাটারি
- 45ওয়াট ফ্ল্যাশ চার্জিং
ডিসপ্লে
OPPO A3x 4G স্মার্টফোনটি 89.9% স্ক্রিন রেশিও দিয়ে তৈরি 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং সহ 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপ্পো ফোনটিতে Splashproof সেন্সিটিবিটি রয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি খুব সহজেই ব্যাবহার করা যাবে।
প্রসেসর
OPPO A3x 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 1.8 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s 4G Gen1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 610 GPU যোগ করা হয়েছে।
স্টোরেজ
ওপ্পো তাদের নতুন ফোনটি ভারতীয় বাজারে 4জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনটি 4জিবি ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। একইভাবে ফোনটিতে 64জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে। OPPO A3x 4G ফোনটি LPDDR4X RAM এবং eMMC 5.1 Storage ফিচার সহ কাজ করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO A3x 4G ফোনটিতে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। এর মধ্যে একটি ব্যাক প্যানেলে এবং একটি ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেখা যায় না বললেই চলে। এই ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপারচারযুক্ত 8MP প্রাইমারি ক্যামেরা সহ অটোফোকাস ফিচারযুক্ত এবং রেয়ার সেটআপে একটি একটি Flicker Sensor যোগ করা হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A3x 4G স্মার্টফোনটিতে 45W SUPERVOOC ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 30 মিনিট চার্জ করার পর 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। একইসঙ্গে OPPO A3x 4G স্মার্টফোনটিতে 4 বছরে ব্যাটারি হেলথ রয়েছে।
OPPO A3x 4G এর ফিচার
- MIL-STD 810H military-grade বডি
- Shock রেজিস্টেন্স SGS সার্টিফিকেশন
- Splashproof Sensitivity
- IP54 মাল্টিপল লিকুইড রেজিস্টেন্স
- 300% Extra Volume
- 200% Turbo Torch
- 3.5mm হেডফোন জ্যাক
- USB Type-C
- Wi-Fi 5GHz
- Bluetooth 5.0











