Reliance Jio তাদের ইউজারদের জন্য নতুন প্ল্যান জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে 21টি দেশের জন্য নতুন ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়লিঙ্গ (ISD) প্ল্যান লঞ্চ করেছে। একইসঙ্গে এই প্ল্যানটির দাম 39 টাকা থেকে শুরু করে 99 টাকা পর্যন্ত রাখা হয়েছে। এই প্ল্যানটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ইউজারদের জন্য জারি করা হয়েছে। যেসব ইউজাররা আন্তর্জাতিক কল করতে চান এবং বেশি খরচা করতে চান না, এই প্ল্যানটি তাদের জন্য প্রযোজ্য।
আমরা আগেই জানিয়েছি রিলায়েন্স জিও নতুন মিনিট প্ল্যানের দাম 39 টাকা থেকে শুরু। একইভাবে এই প্ল্যানটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ইউজারদের জন্য জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্ল্যানটির দাম এবং বেনিফিট ডিটেইলস সম্পর্কে।
- 39 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে আমেরিকা এবং কানাডায় ইন্টারন্যাশনাল কল করা যাবে এবং এতে 30 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
- 49 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটির মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশে কল করা যাবে এবং এতে 20 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
- 59 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং এবং মালয়েশিয়ায় কল করা যাবে এবং এতে 15 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
- 69 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটির মাধ্যমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কল করা যাবে এবং এতে 15 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
- 79 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং স্পেনে কল করা যাবে এবং এতে 10 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
- 89 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটির মাধ্যমে চীন, জাপান এবং ভুটানে কল করা যাবে এবং এই প্ল্যানে 15 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
- 99 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে ইউএই, সৌদি আরব, তুরস্ক, কুয়েত এবং বাহরাইনে কল করা যাবে এবং এতে 10 মিনিট কল টাইম দেওয়া হচ্ছে।
জানিয়ে রাখি এই সমস্ত প্ল্যানে 7 দিন পর্যন্ত ভ্যালিডিটি দেওয়া হবে। এই সবকটি হাইব্রিড প্ল্যান এবং জিও প্রিপেইড ও পোস্টপেইড উভয় ইউজারদের জন্য প্রযোজ্য। এছাড়া গ্রাহকরা যে কোনো প্ল্যান যতবার ইচ্ছা রিচার্জ করতে পারবেন, এর কোনো লিমিট নেই।










