Honor তাদের Honor Magic 7 সিরিজ চীনে বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Honor Magic 7 এবং Honor Magic 7 Pro স্মার্টফোন পেশ করেছে। এবার এই সিরিজের অধীনে আরও একটি Honor Magic 7 Lite মডেলের তথ্য প্রকাশ্যে এসেছে। শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি গুগল প্লে কনসোলে Honor Magic 7 Lite ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Honor Magic 7 Lite এর লিস্টিং ডিটেইলস
টেক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইস গুগল প্লে কনসোল ডেটাবেস এবং গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইস লিস্টিঙে আপকামিং Honor Magic 7 Lite ফোনটি স্পট করেছে। এই দুটি প্ল্যাটফর্মে ফোনটি HNBRP-Q1 মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে এই একই মডেল নাম্বার গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Honor X9c ফোনেরও দেখা গিয়েছিল। তাই গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Honor X9c ফোনই চীনে Honor Magic 7 Lite নামে লঞ্চ করা হবে।
Honor Magic 7 Lite এর লিস্টেড স্পেসিফিকেশন
গুগল প্লে কনসোলে আপকামিং Honor Magic 7 Lite ফোনটি 12GB RAM সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট এবং Adreno 619 জিপিইউ সহ লঞ্চ করা হবে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোন Android 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে। গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী Magic 7 Lite ফোনে ‘পিল’ সেপের 1224 × 2700 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড FHD+ ডিসপ্লে দেওয়া হবে।
Honor X9c এর স্পেসিফিকেশন
আমরা আগেই জানিয়েছি Honor Magic 7 Lite ফোনের মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে, মালয়েশিয়া বাজারে লঞ্চ হওয়া Honor X9c ফোনটির রিব্র্যান্ড ভার্সন হতে পারে। তাই ফোনদুটির ফিচার এবং স্পেসিফিকেশন একইরকম হবে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লঞ্চ হওয়া Honor X9c ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
- ডিজাইন: Honor X9c ফোনটির বডি Titanium ডিজাইনে তৈরি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ড্রপ রেজিস্টেন্স ফোনটি 6.6 ফুট উঁচু থেকে পড়লেও সুরক্ষিত থাকবে। এই ফোনটিতে IP65M রেটিং রয়েছে, এর “M” অক্ষরটি দেখে বোঝা যায় এই ফোনে 360° ওয়াটার প্রোটেকশন দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে Honor X9c ফোনটি -30° সেলসিয়াস ঠাণ্ডা এবং 55° সেলসিয়াস গরমেও ঠিকঠাক কাজ করবে।
- ডিসপ্লে: এই ফোনে 1224 x 2700 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড FHD+ 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কার্ভ স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট, 3840Hz PWM ডিমিং এবং 4000nits ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: Honor X9c ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং MagicOS 8.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 1.8 গিগাহার্টস থেকে 2.2 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno A710 GPU রয়েছে।
- স্টোরেজ: গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8GB এবং 12GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলে 256GB স্টোরেজ এবং 12GB RAM মডেলে 256GB ও 512GB স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X9c ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই সিলিকন কার্বন ব্যাটারির মাধ্যমে একবার ফুল চার্জে 25.8 ঘন্টা পর্যন্ত একটানা অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যায়। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 66W SuperCharge ফিচার রয়েছে।










