এসে গেছে বিশ্বের প্রথম ট্রুলি স্ট্রেচেবল ডিসপ্লে, টেনে করা যাবে বড়

জনপ্রিয় ইলেকট্রনিক ব্রাদ এলজি 2021 সালে তাদের স্মার্টফোন বিজনেস বন্ধ করার কথা ঘোষণা করেছিল। তবে আজও কোম্পানি বিভিন্ন এমন টেকনোলজি নিয়ে কাজ করে চলেছে যেগুলি অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে ব্যাবহৃত হচ্ছে। এলজির তৈরি ডিসপ্লে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে যোগ করা হয়। এবার দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি বিশ্বের প্রথম ট্রুলি স্ট্রেচেবল ডিসপ্লের একটি প্রোটোটাইপ পেশ করেছে। এই ডিসপ্লের বিশেষত্ব হল এতে কোয়ালিটির সঙ্গে আপস না করেই টেনে 50% পর্যন্ত ডিসপ্লে বড় করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন টেকনোলজি সম্পর্কে।

নতুন এলজি প্রোটোটাইপ ডিসপ্লেতে 100 পিক্সেল প্রতি ইঞ্চি হাই রেজোলিউশন এবং ফুল RGB কালার সহ 12 ইঞ্চির স্ক্রিন রয়েছে এবং এটিকে টেনে 18 ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায়। তবে এলজি এই প্রথম স্ট্রেচেবল ডিসপ্লে পেশ করল, এমনটা নয় কিন্তু। এর আগে 2022 সালেও কোম্পানি একটি প্রোটোটাইপ পেশ করেছিল। তবে এটির ম্যাক্সিমাম অ্যালংগেশন রেট ছিল মাত্র 20%। তাই এই নতুন ডিসপ্লেটি 50% ম্যাক্সিমাম অ্যালংগেশন রেট সহ বিশ্বের প্রথম ডিসপ্লে।

ফ্লিপ ও ফোল্ড ডিসপ্লের চেয়ে আলাদা

এলজি তাদের এই ইনভেশনের নাম রেখেছে “আল্টিমেট ডিসপ্লে টেকনোলজি”। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্ক্রিন বর্তমানে বাজারে উপস্থিত ফোল্ডেবল ও ফ্লিপ ফোনের চেয়ে আলাদা। এই স্ক্রিন বিভিন্ন সাইজে টেনে বড় করা এবং ভাঁজ করা যায়।

ডিসপ্লের সুবিধা

এই ডিসপ্লে বিভিন্ন আলাদা আলাদা কাজে ব্যাবহার করা যাবে। এই নতুন প্রযুক্তি এলজির ট্রেড, ইন্ডাস্ট্রি এবং এনার্জি মিনিস্ট্রি পরিচালিত একটি ন্যাশনাল প্রোজেক্ট বলে জানানো হয়েছে। এটি 2020 সালে লঞ্চ করা হয়েছিল। এলজি ডিসপ্লে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত 19টি রিসার্চ ইন্সটিটিউটকে লীড করেছে।

এই নতুন ডিসপ্লে সম্পর্কে এলজি ডিসপ্লের সিটিও সু ইয়ং য়ুং জানিয়েছেন তাঁরা দক্ষিণ কোরিয়ার শিল্প, শিক্ষা এবং গবেষণা স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যতের ডিসপ্লে ইকোসিস্টেম তৈরি করা চালিয়ে যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here