5 জানুয়ারি থেকে শুরু হবে Samsung Galaxy S25 series এর প্রিবুকিং, প্রকাশ্যে এল লিক ডিটেইলস

বিগত কয়েক মাস ধরে Samsung Galaxy S25 series সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট এসেই চলেছে। লিকের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন থেকে শুরু করে কঞ্চ টাইমলাইনও প্রকাশ্যে এসেছে। এতদিন পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই সিরিজ আগামী জানুয়ারি মাসে লঞ্চ করা হবে। এবার Galaxy S25 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। খবর অনুযায়ী কোম্পানি আগামী 5 জানুয়ারি থেকে এই সিরিজের প্রিবুকিং শুরু করতে পারে।

সবচেয়ে বড় কথা স্যামসাঙের ওয়েবসাইট থেকেই এই তথ্য লিক হয়েছে। কোম্পানি একটি সার্ভে করছিল এবং সেখানে এক ইউজার জানতে চেয়েছিলেন এই আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের প্রিঅর্ডার কবে শুরু হবে। এর উত্তরে কোম্পানি জানিয়েছে আগামী 5 জানুয়ারি 2025 থেকে এই ফোনের প্রিবুকিং শুরু হতে পারে। সেখান থেকেই এই খবর লিক হয়েছে এবং এক ইউজার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এটি পোস্ট করে জানিয়েছেন।

লিক অনুযায়ী 5 জানুয়ারি থেকে Samsung Galaxy S25 সিরিজের প্রিবুকিং শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ পর এই সিরিজ লঞ্চ হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি। আশা করা হচ্ছে কোম্পানি 17 জানুয়ারি এই সিরিজ লঞ্চ করে দেবে।

Samsung Galaxy S25 সিরিজ

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি এবারেও স্যামসাঙ গ্যালাক্সি এস25 ফোনের সঙ্গে গ্যালাক্সি এস25 প্লাস এবং গ্যালাক্সি এস25 আলট্রা স্মার্টফোন পেশ করবে। এর মধ্যে গ্যালাক্সি এস25 আলট্রা ফোনটি সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হবে। গ্যালাক্সি এস25 সিরিজে Gemini Nano (v2) AI টেকনোলজি যোগ করা হতে পারে। এর সাহায্যে ফটো তোলা, ফটো ও ভিডিও এডিট করা, ইউজার ইন্টারফেস কাস্টমাইজ করা ও পার্সোনালাইজ অ্যাক্টিভিটি সহ বিভিন্ন টাস্ক অত্যন্তে সহজে এবং অ্যাডভান্সভাবে সামলানো যাবে।

পারফরমেন্স

স্যামসাঙ গ্যালাক্সি এস25 আলট্রা ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকমের Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হতে পারে। এই একই প্রসেসর OnePlus 13, Xiaomi 15, iQOO 13 এবং Realme GT 7 Pro ফোনেও দেখা গেছে। টি 64bit আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর Orion CPU এবং 3.53GHz থেকে 4.32GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

এই সিরিজের সবকটি ফোন Android 15 এবং One UI 7.1 সহ পেশ করা হতে পারে। স্যামসাঙ গ্যালাক্সি এস25 এবং গ্যালাক্সি এস25 প্লাস ফোনদুটিতে Exynos 2500 প্রসেসর দেওয়া হতে পারে। Galaxy S25 Ultra ফোনটির 12GB RAM এবং 16GB RAM ভেরিয়েন্ট সেল করা হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির 12GB RAM মডেলে 256GB ও 512GB স্টোরেজ এবং 16GB RAM মডেলে 1TB স্টোরেজ থাকতে পারে।

ডিজাইন এবং ডিসপ্লে

Samsung Galaxy S25 Ultra ফোনটিতে Titanium ফ্রেমের সঙ্গে গোরিলা আর্মর অ্যান্টি রিফ্লেক্টিভ স্ক্রিন গ্লাস দেওয়া হতে পারে। ফোনটির থিকনেস 8.2mm এবং ওজন 219 গ্রাম হবে বলে শোনা যাচ্ছে। Galaxy S25 Ultra ফোনে 6.86-ইঞ্চির Dynamic LTPO AMOLED 2x ​পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হতে পারে।

ফ্ল্যাগশিপ স্যামসাঙ ফোনগুলিতে M13 OLED ম্যাটেরিয়াল দেওয়া হতে পারে। ফোনের স্ক্রিন 2600nits ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট সহ HDR10+ সাপোর্ট করতে পারে। Galaxy S25 Ultra ফোনে অ্যাডভান্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। সিরিজের বাকি দুটি ফোনের ডিসপ্লে যথাক্রমে 6.2 ইঞ্চির ও 6.7 ইঞ্চি মাপের হতে পারে এবং এই স্ক্রিন QHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। এই দুটি ফোনে ডায়নামিক AMOLED 2X LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে।

ক্যামেরা

Samsung Galaxy S25 Ultra ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এতে OIS এবং PDAF সাপোর্টেড 200MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ লেন্স এবং 10MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।

লিক রিপোর্ট থেকে জানা গেছে ফোনের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স dual-pixel PDAF টেকনোলজিতে কাজ করবে। ফোনের পেরিস্কোপ লেন্স 5x ও টেলিফটো লেন্স 3x optical zoom সাপোর্ট করতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S25 Ultra ফোনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। আমরা আশা করছি এবার ফোনের সেলফি ক্যামেরা আগের চেয়ে অ্যাডভান্স হবে।

ফটোগ্রাফির জন্য Galaxy S25 এবং Galaxy S25+ উভয় ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স থাকতে পারে। সেলফির জন্য এই ফোনদুটির ফ্রন্ট প্যানেলে আগের S24 সিরিজের মতো 12 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারি এবং চার্জিং

স্ন্যাপড্রাগন 8 এলিত চিপসেট সহ সমস্ত স্মার্টফোনেই দারুণ ব্যাটারি দেওয়া হয়েছে। তাই আপকামিং Samsung Galaxy S25 Ultra ফোনেও বড় ও শক্তিশালী ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই ব্যাটারির ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে এই ফোনে কমপক্ষে 5,500mAh ব্যাটারি যোগ করা হবে। এতে সিলিকন কার্বন ব্যাটারি থাকতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here