Jio নিয়ে এসেছে 11 টাকা দামে সস্তা Recharge প্ল্যান, পাওয়া যাবে আনলিমিটেড ডেটা

দেশের নাম্বার 1 টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও প্রায়ই তাদের ইউজারদের জন্য নতুন অফার এবং প্ল্যান লঞ্চ করে। এই ধারা বজায় রেখে কোম্পানির পক্ষ থেকে একটি নতুন রিচার্জ প্ল্যান পেশ করা হয়েছে। কম দামে এই প্ল্যানে আনলিমিটেড ডেটা সুবিধা পাওয়া যাবে। এটি একটি নতুন ডেটা প্ল্যান, এই প্ল্যানে লিমিটেড সময়ের জন্য হাই স্পীড ডেটার বেনিফিট দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সস্তা রিচার্জ প্ল্যানের দাম এবং প্ল্যানের বেনিফিট ডিটেইলস সম্পর্কে।

Jio নিয়ে এসেছে 11 টাকা দামের রিচার্জ প্ল্যান

  • জানিয়ে রাখি জিওর পক্ষ থেকে চুপচাপ তাদের ওয়েবসাইটে 11 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান লিস্টেড করা হয়েছে।
  • এই প্ল্যানে ইউজাররা 1 ঘন্টার জন্য আনলিমিটেড হাই স্পীড ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
  • যেসব ইউজাররা কম সময়ের জন্য বেশি ডেটা ব্যাবহার করেন, এই প্ল্যানটি তাদের জন্য বেস্ট অপশন।
  • এই প্ল্যানে হাই স্পীডে 10 জিবি ডেটার সুবিধা দেওয়া হবে।
  • অন্যদিকে এই প্ল্যানের 10 জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমে যাবে।

জানিয়ে রাখি যেসব ইউজারদের কম সময়ের জন্য বেশি ডেটার প্রয়োজন হয়, সেইসব ইউজারদের জন্য প্ল্যানটি ভালো অপশন হতে চলেছে। ইউজাররা জিওর প্ল্যানটি যেকোনো হেভি ফাইল বা গেম ডাউনলোড করার সময় ব্যাবহার করতে পারবেন।

Jio এর ডেটা প্যাকের লিস্ট

  • 49 টাকা দামের ডেটা প্ল্যানে 1 দিনের ভ্যালিডিটি এবং 25জিবি ডেটা বেনিফিট পাওয়া যায়।
  • 69 টাকা দামের ডেটা প্ল্যানে অ্যাক্টিভ প্ল্যানের ভ্যালিডিটি এবং 6জিবি ডেটা পাওয়া যায়।
  • 175 টাকা দামের ডেটা প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি, ওটিটি এবং 10জিবি ডেটা সুবিধা পাওয়া যায়।
  • 219 টাকা দামের ডেটা প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি এবং 30জিবি ডেটা বেনিফিট পাওয়া যায়।
  • 289 টাকা দামের ডেটা প্ল্যানে 40জিবি ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটির বেনিফিট দেওয়া হয়।
  • 359 টাকা দামের ডেটা প্ল্যানে 50জিবি ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটির সুবিধা পাওয়া যায়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here