চীনে শুরু হল OPPO Reno 13 সিরিজের প্রিঅর্ডার, প্রকাশ্যে এল লাইভ ইমেজ

OPPO তাদের হোম মার্কেট চীনে Reno 13 সিরিজের প্রিঅর্ডার শুরু করে দিয়েছে। এই সিরিজে OPPO Reno 13 এবং OPPO Reno 13 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত এর অফিসিয়াল লঞ্চ ডেট জানা যায়নি, তবে আগামী 25 নভেম্বর এই সিরিজ লঞ্চ হতে পারে। এই ডিভাইসগুলির সঙ্গে Oppo Pad 3 ট্যাবলেটও পেশ করা হবে। লঞ্চের আগেই এবার লিকের মাধ্যমে এই ফোনগুলির লাইভ ইমেজ প্রকাশ্যে এসে গেছে। নিচে এই সিরিজ সম্পর্কে বিস্তারিত জানানো হল।

শুরু হল OPPO Reno 13 সিরিজ এবং Oppo Pad 3 এর প্রিঅর্ডার

  • চীনের OPPO সাইটে OPPO Reno 13 সিরিজ এবং Oppo Pad 3 ট্যাবলেটের প্রিঅর্ডারের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে।
  • লিস্টিঙে ফোনটির ডিজাইন বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এতে ‘OPPO AI’ এর উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নিশ্চিত ধরে নেওয়া যায় OPPO Reno 13 সিরিজে বেশ কিছু এআই ফিচার দেখা যাবে।
  • OPPO Reno 13 সিরিজ প্রিঅর্ডার করলে ইউজারদের বেশ কিছু বেনিফিট দেওয়া হবে।
  • এই ফোনগুলি প্রিঅর্ডার করলে গ্রাহকদের ফ্রিতে OPPO TWS ইয়ারবাডস, একটি ট্রেড-ইন বোনাস, একটি মিস্ট্রি গিফট বক্স দেওয়া হবে। এর সঙ্গে Tencent ভিডিও VIP সিজন কার্ড এবং কাস্টোমাইজ Reno 13 সিরিজ কেসে 50% ছাড় সহ একটি বিশেষ বেনিফিট প্যাক থাকবে।

OPPO Reno 13 সিরিজের লাইভ ইমেজ (লিক)

সোশ্যাল মিডিয়া সাইট এক্সে এক ইউজার OPPO Reno 13 এবং Reno 13 Pro ফোনের লাইভ ইমেজ শেয়ার করেছেন।

এই দুটি ফোনেই কোল্ড ক্রেভ্ড গ্লাস সহ একই ধরনের ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে। এই ডিজাইন অনেকটা দেখতে আইফোনের মতো। উভয় ফোনে চেম্ফার এজ রয়েছে। এছাড়া চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোড় একটি পোস্টের মাধ্যমে ফোনের ফ্রন্ট লুকও দেখা গেছে। এতে স্ক্রিনের চারদিকে পাতলা বেজল দেখা গেছে। সবদিক থেকেই এই ফোন আগের চেয়ে বেশি আকর্ষণীয় দেখতে।

Oppo Reno 13 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Oppo Reno 13 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই ফোনে MediaTek Dimensity প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, তবে নির্দিষ্ট চিপসেটের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
  • Reno 13 ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। একইভাবে ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে।
  • এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি থাকতে পারে।
  • Reno 13 Pro ফোনে মেটাল ফ্রেম সহ ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন থাকতে পারে। এই স্ক্রিনের সাইজ 6.83-ইঞ্চি এবং প্যানেলটি মাইক্রো কোয়াড কার্ভ হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনও 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • সিরিজের Pro মডেলে MediaTek Dimensity 8350 প্রসেসর যোগ করা হতে পারে।
  • এই ফোনটিতে 5,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে এবং এই ব্যাটারি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করতে পারে।
  • OPPO Reno 13 Pro ফোনে OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।
  • OPPO Reno 13 এবং Reno 13 Pro উভয় স্মার্টফোন ColorOS 15 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনদুটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি রেটিং দেওয়া হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here