আগামী 19 নভেম্বর গ্লোবাল বাজারে Vivo X200 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার জারি করা হয়েছে। এই সিরিজের ভ্যানিলা মডেল Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোনদুটি পেশ হতে চলেছে। এই ফোনদুটি পরের মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এর মধ্যেই মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Vivo X200 Ultra স্মার্টফোনটির ফিচার লিক হয়েছে।
জানিয়ে রাখি কোম্পানির এই ভিভো এক্স সিরিজে প্রিমিয়াম ক্যামেরা এওবং টপ কোয়ালিটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। বছরের শুরুতে ভারতীয় বাজারে Vivo X100 সিরিজ 63,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। নিচে এই সিরিজের Vivo X200 Ultra স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
Vivo X200 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবোর মাধ্যমে আপকামিং ফোনে ট্রিপল ক্যামেরা সেন্সর থাকবে বলে জানিয়েছে।
- এখনও পর্যন্ত আপকামিং ফোনের মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু এই ফোনটি Vivo X200 Ultra নামে আসতে বলে মনে করা হচ্ছে।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী Vivo X200 Ultra ফোনে 1/1.3 ইঞ্চির 50MP ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- মনে করিয়ে দিই আগের মডেল 50MP Sony LYT-900 1ইঞ্চির সেন্সর দেওয়া হবে। তবে সম্প্রতি লিকের মাধ্যমে পাওয়া সঠিক কি না তা পরবর্তী সময়ে জানা যাবে।
- এই পরিবর্তনের সঠিক কারণ জানা যায়নি, তবে টিপস্টার জানিয়েছেন, “এক ইঞ্চি নয়, বরং এক ইঞ্চির চেয়ে অনেকটাই বেশি।” এটি ভালো ইমেজ কোয়ালিটির জন্যও হতে পারে।
- Vivo X200 Ultra ফোনে 200MP পেরিস্কোপ 1/1.4 ইঞ্চি সেন্সর থাকবে বলে জানা গেছে। এটি Vivo X100 Ultra এবং Vivo X200 Pro ফোনের মতোই হবে।
- অন্যান্য তথ্য সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যায়নি, কিন্তু এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি SM8750 মডেল নাম্বার হবে, যা নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ লঞ্চ করা হবে।
- গত মাসে Vivo পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 8 এলিট SoC চিপসেট সহ টিজ করা হয়েছিল। তাই Vivo X200 Ultra ফোনটিতে এই প্রসেসর ব্যাবহার করা হবে বলে আশা করা হচ্ছে।
- আগের Vivo X100 Ultra মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC সহ লঞ্চ করা হয়েছিল।
2024 সালের শুরুতে Vivo X100 Ultra ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল। তাই এই ধারা বজায় রেখে 2025 সালে এই সময় আপকামিং Vivo X200 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে না বলে মনে করা হচ্ছে, কারণ Vivo X100 Ultra ফোনটিও ভারতে লঞ্চ করা হয়নি।










