সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ইউজারদের জন্য হাই স্পীড ডেটা, আনলিমিটেড কল এবং অন্যান্য বেনিফিট সহ দারুণ প্ল্যান পেশ করে। এছাড়াও এই প্ল্যানের সুবিধা উপভোগ করার জন্য বেশি খরচও করতে হয় না। আমরা এই পোস্টে BSNL এর এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাচ্ছি, যেখানে ফ্রি কল, ডেটা এবং SMS সহ OTT অ্যাপের সাবস্ক্রিপশনের বেনিফিট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BSNL এর রিচার্জ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
OTT সাবস্ক্রিপশন সহ BSNL প্রিপেইড রিচার্জ প্ল্যানের লিস্ট
এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভিআই এর মতো বিএসএনএলও OTT সাবস্ক্রিপশন সহ বিভিন্ন প্রিপেইড প্ল্যান পেশ করে। এই পোস্টে ফ্রি OTT সাবস্ক্রিপশন সহ জনপ্রিয় BSNL প্রিপেইড রিচার্জ প্ল্যানের ডিটেইলস শেয়ার করা হল।
1. বিএসএনএলের 98 টাকা দামের রিচার্জ প্ল্যান
বিএসএনএলের 98 টাকা দামের রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 22 দিনের ভ্যালিডিটি সুবিধা পাওয়া যায়। অর্থাৎ প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত মোট 44GB ডেটা বেনিফিট দেওয়া হয়। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে ফ্রি EROS Now সুবিধা উপভোগ করা যায়।
2. বিএসএনএলের 247 টাকা দামের রিচার্জ প্ল্যান
বিএসএনএলের 30 দিনের ভ্যালিডিটি সহ প্যাকটিতে লোকাল এবং এসটিডি নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা বেনিফিট দেওয়া হয়। তবে একবার ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পীড 80Kbps হয়ে যায়। একইসঙ্গে বিনামূল্যে EROS Now এবং বিএসএনএল টিউন্সের সুবিধা উপভোগ করা যায়।
3. বিএসএনএলের 429 টাকা দামের রিচার্জ প্ল্যান
বিএসএনএলের 81 দিনের ভ্যালিডিটি সহ এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে দিল্লি এবং মুম্বাই রোমিং স্থানগুলি সহ যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্যাকটিতে প্রতিদিন 1GB ডেটা এবং প্রতিদিন 100টি এসএমএস ফ্রিতে উপভোগ করা যায়। এছাড়াও বিনামূল্যে EROS Now সাবস্ক্রিপশনের বেনিফিট দেওয়া হয়।
4. বিএসএনএলের 447 টাকা দামের রিচার্জ প্ল্যান
বিএসএনএলের 60 দিনের ভ্যালিডিটি সহ 447 টাকা দামের প্রিপেইড প্ল্যানে ইউজাররা বিনামূল্যে বিএসএনএল টিউনস এবং ইরোজ নাউ সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে পারবেন। এই কম্বো প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি এসএমএসের সুবিধা পাওয়া যায়। একইসঙ্গে ইউজাররা প্রতিদিন কোনো ধরনের লিমিটেশন ছাড়াই 100GB হাই-স্পিড ডেটা বেনিফিট পেয়ে যাবেন।
5. বিএসএনএলের 1,999 টাকা দামের রিচার্জ
বিএসএনএলের 365 দিনের ভ্যালিডিটি সহ PV999 প্রিপেইড রিচার্জ প্ল্যানে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা দেওয়া হয়। প্রতিদিনের ডেটার লিমিট শেষ হয়ে গেলেও ইউজাররা 80Kbps কম স্পীডেও ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। এই প্রিপেইড প্ল্যানটি পুরো বছরের জন্য আনলিমিটেড গান চেঞ্জ করার, লোকধুন কনটেন্ট, এবং EROS Now সাবস্ক্রিপশন সহ বিনামূল্যে PRBT বেনিফিট পাওয়া যায়।









