চাইনিজ টেক ব্র্যান্ড Vivo ভারতের বাজারে চুপিসারে তাদের নতুন সস্তা 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Y-সিরিজের অধীনে Vivo Y29 5G ফোন লঞ্চ করা হয়েছে। আমরা রিটেইল সোর্সের থেকে এই ফোনটির লঞ্চ সম্পর্কে জানতে পেরেছি। অথচ কোম্পানির সাইটে এখনও পর্যন্ত ফোনটি লিস্টেড করা হয়নি। অর্থাৎ বর্তমানে ফোনটি শুধুমাত্র অফলাইন মার্কেটেই সেল করা হবে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y29 5G ফোনের দাম
ভারতে Vivo Y29 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 4GB RAM+128GB স্টোরেজ এবং 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 13,999 টাকা এবং 15,499 টাকা। কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই দুটি মডেলে 1000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়া Vivo Y29 5G ফোনের বাকি দুটি ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 16,999 টাকা এবং 18,999 টাকা। এই দুটি মডেলে সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
ব্যাঙ্ক অফার ডিটেইলস
Vivo Y29 5G ফোনের স্পেসিফিকেশন
| ডিসপ্লে | 6.88″ 90Hz ডিসপ্লে |
| রেয়ার ক্যামেরা | 50MP রেয়ার ক্যামেরা |
| ফ্রন্ট ক্যামেরা | 8MP ফ্রন্ট ক্যামেরা |
| প্রসেসর | MediaTek Dimensity 6300 |
| ব্যাটারি | 5,500mAh ব্যাটারি |
| চার্জিং | 44W চার্জিং |
| আইপি রেটিং | IP64 Rating |
ডিসপ্লে: এই ফোনে 6.88 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটিতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y29 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য ফিচার: Vivo Y29 5G ফোনটি একটি শক রেজিস্টেন্স স্মার্টফোন, জার ফলে ফোনটি উঁচু থেকে মাটিতে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।










