আজ ওয়ানপ্লাস তাদের নতুন ‘এস’ সিরিজ চীনে পেশ করেছে। কোম্পানি শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে নতুন OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
OnePlus Ace 5 এর স্পেসিফিকেশন
- 6.78″ 8T LTPO AMOLED Screen
- Qualcomm Snapdragon 8 Gen 3
- 16GB RAM + 1TB Storage
- 50MP OIS Camera
- 16MP Selfie Camera
- 80W SuperVOOC
- 6,415mAh battery
প্রসেসর
OnePlus Ace 5 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ওয়ানপ্লাস ফোনে Adreno 750 GPU রয়েছে।
স্টোরেজ
চীনে ওয়ানপ্লাস এস 5 ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনের ভ্যানিলা মডেলে 12GB RAM ও 256GB স্টোরেজ এবং টপ মডেলে 16GB RAM ও 1টিবি স্টোরেজ সাপোর্ট করে। চীনে ফোনটি মোট 5 স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। জানিয়ে রাখি ওয়ানপ্লাস ফোন LPDDR5X RAM এবং UFS4.0 storage ফিচার সহ পেশ করা হয়েছে।
ডিসপ্লে
ওয়ানপ্লাস এস 5 স্মার্টফোনে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8T LTPO এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.78-ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল স্টাইল সহ ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং 450PPI ভিজুয়াল আউটপুট সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং OPPO Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OnePlus Ace 5 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP Sony IMX906 সেন্সর, এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8MP Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.0 অ্যাপারচারযুক্ত 2MP macro সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.4 অ্যাপারচারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
কোম্পানি এই প্রথম সবচেয়ে বড় ব্যাটারি সহ OnePlus Ace 5 স্মার্টফোন লঞ্চ করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 80 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,415এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
OnePlus Ace 5 এর দাম
- 12GB RAM + 256GB Storage – 2299 yuan (অর্থাৎ প্রায় 26,830 টাকা)
- 16GB RAM + 256GB Storage – 2499 yuan (অর্থাৎ প্রায় 29,160 টাকা)
- 12GB RAM + 512GB Storage – 2799 yuan (অর্থাৎ প্রায় 32,660 টাকা)
- 16GB RAM + 512GB Storage – 2999 yuan (অর্থাৎ প্রায় 35,000 টাকা)
- 16GB RAM + 1TB Storage ceramic – 3499 yuan (অর্থাৎ প্রায় 40,850 টাকা)
চীনে OnePlus Ace 5 ফোনটি 5টি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 12GB RAM এবং 16GB RAM সহ 256GB স্টোরেজ, 512GB স্টোরেজ ও 1টিবি স্টোরেজ রয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী OnePlus Ace 5 ফোনটি প্রায় দাম 26,800 টাকা থেকে শুরু করে 40,800 টাকা পর্যন্ত রাখা হয়েছে। চীনে ফোনটি Gravity Titanium, Full speed Black এবং Celedon সেরেমিক এডিশন সহ কেনা যাচ্ছে।
OnePlus Ace 5 Pro এর দাম এবং স্পেসিফিকেশন
- 12GB RAM + 256GB Storage – 3399 yuan (অর্থাৎ প্রায় 39,660 টাকা)
- 16GB RAM + 256GB Storage – 3699 yuan ( অর্থাৎ প্রায় 43,170 টাকা)
- 12GB RAM + 512GB Storage – 3999 yuan (অর্থাৎ প্রায় 46,670 টাকা)
- 16GB RAM + 512GB Storage – 4199 yuan (অর্থাৎ প্রায় 49,000 টাকা)
- 16GB RAM + 1TB Storage ceramic – 4699 yuan (অর্থাৎ প্রায় 54,840 টাকা)
OnePlus Ace 5 Pro স্মার্টফোনের বেশির ভাগ স্পেসিফিকেশন ভ্যানিলা মডেল OnePlus Ace 5 ফোনের মতো রাখা হয়েছে। এই ফোনের স্ক্রিন ও ক্যামেরা ভ্যানিলা মডেলের মতো, কিন্তু ব্যাটারি ও চার্জিং ফিচারের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
Ace 5 Pro ফোনটি 3 এনএম ফেব্রিকেশনে তৈরি 4.32GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য Ace 5 Pro ফোনটিতে Adreno 830 GPU দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,100mAh ব্যাটারি যোগ করা হয়েছে।











