চাইনিজ টেক কোম্পানি Huawei অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 3 জানুয়ারি কোম্পানি তাদের হোম মার্কেট চীনে তাদের ‘এনজয়’ সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Huawei Enjoy 70X হিসাবে লঞ্চ করবে। তবে নির্দিষ্ট তারিখের আগেই এই ফোনটি China Telecom website এ লিস্টেড হয়ে গেছে এবং এখান থেকে প্রমোশনাল পোস্টারের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল এই 6.75-ইঞ্চির স্ক্রিনযুক্ত স্মার্টফোন
Huawei Enjoy 70X ফোনের দাম
- 8GB RAM + 128GB Storage – CNY 1799 (প্রায় 21,000 দাম)
- 8GB RAM + 256GB Storage – CNY 1999 (প্রায় 23,500 দাম)
- 8GB RAM + 512GB Storage – CNY 2299 (প্রায় 26,900 দাম)
রিপোর্ট অনুযায়ী Huawei Enjoy 70X ফোনটি চীনে 8GB RAM সহ তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির 128GB স্টোরেজ মডেলের দাম 21,000 টাকা, 256GB স্টোরেজ মডেলের দাম 23,500 টাকা এবং 512GB স্টোরেজ মডেলের দাম 26,900 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Lake Green, Spruce Blue, Snow White এবং Golden Black কালার অপশনে সেল করা হবে।
Huawei Enjoy 70X ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Huawei Enjoy 70X ফোনে পাঞ্চ হোল স্টাইলের curved-edge displayদেওয়া হবে। এতে 1920 × 1200 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হবে এবং এটি 16.7 মিলিয়ন সাপোর্ট করবে।
পারফরমেন্স
Huawei Enjoy 70X ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং HarmonyOS 4.3 সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে ব্র্যান্ডের নিজস্ব Kirin 8000A প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফোনে এই প্রসেসর যোগ করা হয়নি।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Huawei Enjoy 70X ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ সহ 50MP RYYB dark light প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পিল শেপের সেলফি ক্যামেরা থাকবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 70X ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ব্যাটারি হেল্থ মেইনটেইন করার জন্য এতে স্পেশাল ফিচার যোগ করা হতে পারে।
Huawei Enjoy 70s ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Huawei Enjoy 70s স্মার্টফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.75 ইঞ্চির এচডি + ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যা 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Huawei Enjoy 70s স্মার্টফোনে Qualcomm Snapdragon 680 অক্টা-কোর প্রসেসর সহ 2.4GHz ক্লক স্পীডে কাজ করে। এই ফোন অ্যান্ড্রয়েড 14 সহ এবং HarmonyOS 4 সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 610 জিপিইউ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Huawei Enjoy 70s স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর সহ এফ/2.4 অ্যাপচারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স সহ কাজ করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 70s স্মার্টফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।
- অন্যান্য: Huawei Enjoy 70s 4জি স্মার্টফোনে ডুয়াল সিম সাপোর্ট করে। এই ফোনে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.0 এর মতো ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টড ফিঙ্গারপ্রিন্ট যোগ করা হয়েছে।











