প্রকাশ্যে এল Vivo X200 Ultra ফোনের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

চীনে X200 সিরিজ লঞ্চের পর Vivo গ্লোবাল বাজারেও তাদের X200 সিরিজের দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এবার এই সিরিজের চতুর্থ স্মার্টফোন হিসাবে Vivo X200 Ultra লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি আগামী বছর পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। একটি নতুন লিকের মাধ্যমে ফোনটির রেন্ডার ইমেজ এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই পোস্টে আপকামিং ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হল Vivo Y200+ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo X200 Ultra ফোনের রেন্ডার ইমেজ

  • পুরনো আপডেট অনুযায়ী Vivo X200 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ইমেজ অনুযায়ী এই ফোনে মাত্র তিনটি ক্যামেরা লেন্স থাকবে বলে।
  • ফোনটির রেয়ার ক্যামেরা মডিউল গোলাকার, এটির ভেতরের অংশ ব্ল্যাক এবং বাইরের আউটলাইন সিলভার/গ্রে কালারের। রেন্ডার ইমেজে ফোনটিও গ্রে কালারের দেখানো হয়েছে।
  • ক্যামেরা মডিউলের মাঝখানে ZEISS এর ব্র্যান্ডিং দেখা গেছে। ব্যাক প্যানেলে নিচের দিকে মাঝ বরাবর Vivo ব্র্যান্ডিং রয়েছে।
  • Vivo X200 Ultra ফোনে মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে থাকতে পারে।
  • রেন্ডার ইমেজ অনুযায়ী এতে কার্ভ এজ ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হতে পারে।
  • ফোনের সাইড প্যানেল অ্যান্টেনা লাইনের সঙ্গে মেলানো। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে।
  • রেন্ডার ইমেজে Vivo X200 Ultra ফোনটি অনেকটা আগের X100 Ultra ফোনের মতোই দেখাচ্ছে। আপাতত এই ফোনটিকে X200 সিরিজের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের ফাইনাল রেন্ডার বা ডিজাইন বলে মনে করা হচ্ছে না।

Vivo X200 Ultra ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সহ 6.82 ইঞ্চির OLED মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • চিপসেট এবং স্টোরেজ: আপকামিং Vivo X200 Ultra ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই ফোনে 24GB RAM এবং 2TB স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP LYT818 প্রাইমারি সেন্সর, 200MP HP সুপার লার্জ বেস টেলিফটো লেন্স (85mm ফোকাল লেন্থ) এবং 70mm ম্যাক্রো টেলিফটো কম্বিনেশন সহ 50MP LYT818 লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: এই আপকামিং ফোনে 90W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্যাটেলাইট কমিউনিকেশন, ব্লুটুথ 5.4, NFC, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং IP68/69 রেটিং দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y29 5G স্মার্টফোন, দাম মাত্র 13,999 টাকা

Vivo আগামী বছর প্রথমার্ধে তাদের Vivo X200 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ-এপ্রিল মাসে এই ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য 2024 সালে আরও বেশ কিছু সময় পরে X100 Ultra ফোনটি পেশ করা হয়েছিল।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here