12GB RAM সহ ভারতে লঞ্চ হতে চলেছে Realme 14T স্মার্টফোন, প্রকাশ্যে এল লঞ্চ, RAM, স্টোরেজ ও কালার অপশন

রিয়েলমি তাদের Realme 14 সিরিজের অধীনে ভারতে Realme 14x, Realme 14 Pro এবং Realme 14 Pro+ ফোনগুলি লঞ্চ করেছে। এবার কোম্পানির এই নাম্বার সিরিজে নতুন ‘টি’ মডেল লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। আপকামিং ফোনটি Realme 14T নামে পেশ করা হবে। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে এক্সক্লুসিভ Realme 14T নাম, RAM এবং স্টোরেজ ও কালার অপশন সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Realme 14T স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

ভারতে লঞ্চ হবে Realme 14T স্মার্টফোন

  • Realme 14T ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্ট RMX5078 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। ইন্ডাস্ট্রির সোর্স অনুযায়ী ফোনটি ভারতীয় বাজারে মোট তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।
  • প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি 8GB RAM ও 12GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে।
  • সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং রিয়েলমি ফোনটি ভারতে তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। এতে লাইটিং পার্পল (Lighting Purple),মাউন্টেন গ্রিন (Mountains Green) এবং ওবসিডিয়ান ব্ল্যাক (Obsidian Black) মতো কালার অপশন রয়েছে।

Realme 14T ফোনটি লোয়ার বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই সেগমেন্টের ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, তবে সিরিজের অন্যান্য ফোন যেমন Realme 14x ফোনটি 14,999 টাকা, Realme 14 Pro ফোনটি 24,999 টাকা এবং Realme 14 Pro+ ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

Realme 14T এর সার্টিফিকেশন ডিটেইলস

  • EEC (ইউরোপিয়ান ইকোনমিক কমিশন) সার্টিফিকেশন সাইটে Realme 14T ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি RMX5079 এবং RMX5078 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল।
  • এই সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনের কোনো ধরনের ডিটেইলস জানানো হয়নি, তবে আগামী কিছু দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনের টিজার জারি করা হতে পারে। একইসঙ্গে আপকামিং ফোনের ফিচার এবং ডিটেইলস জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here