BSNL তিনটি প্ল‍্যানে করল পরিবর্তন, পাওয়া যাবে 25 গুণ বেশি ডেটা

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) দীর্ঘদিন ধরেই তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য উঠেপড়ে লেগেছে। এই উদ্যোগে এবার কোম্পানি তাদের পুরোনো তিনটি প্ল‍্যানে কিছু পরিবর্তন ঘটালো। BSNL তাদের প্রিপেইড রিচার্জ লিস্টের তিনটি স্পেশাল ট‍্যারিফ ভাউচার (এসটিভি) রিভাইস করেছে। কোম্পানি তাদের 35 টাকা, 53 টাকা ও 395 টাকার স্পেশাল ট‍্যারিফ ভাউচারে পরিবর্তন ঘটিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই পরিবর্তন সম্পর্কে।

এক্সক্লুসিভ : ভারতে আসতে চলেছে ভিভো ইউ সিরিজ, দাম শুরু মাত্র 6,490 টাকা থেকে

35 টাকার প্ল‍্যান
এই 35 টাকার প্রিপেইড প্ল‍্যানে ইউজারদের আগে 200 এমবি ডেটা দেওয়া হতো। কিন্তু এখন পরিবর্তনের পর ইউজারদের 5 জিবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ গ্ৰাহকদের আগের চেয়ে 25 গুণ বেশি ডেটা দেওয়া হচ্ছে। তবে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটির কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই এখনও এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 5 দিন‌ই আছে।

53 টাকার প্ল‍্যান
BSNL তাদের 53 টাকা দামের স্পেশাল ট‍্যারিফ ভাউচারেও পরিবর্তন ঘটিয়েছে। আগে এই প্ল‍্যানে 250 এমবি ডেটা দেওয়া হতো যার ভ‍্যালিডিটি ছিল 21 দিন। এই প্ল‍্যানে পরিবর্তন করে ডেটার পরিমাণ বাড়িয়ে 8 জিবি করে দেওয়া হয়েছে। তবে প্ল‍্যানের ভ‍্যালিডিটি আগের চেয়ে 7 দিন কমিয়ে 14 দিন করা হয়েছে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী,।13 মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল Realme C2, দাম মাত্র 5,999 টাকা

395 টাকার প্ল‍্যান
কোম্পানির 395 টাকা দামের স্পেশাল ট‍্যারিফ ভাউচারে আনলিমিটেড কলিং ও ফ্রি ন‍্যাশানাল রোমিঙের সুবিধা পাওয়া যাবে (মুম্বাই ও দিল্লি সার্কেল বাদে)। এছাড়া ইউজারদের প্রতিদিন2 জিবি এফ‌ইউপি ডেটা দেওয়া হবে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 71 দিন। আগে এই প্ল‍্যানে এত ধরনের বেনিফিট দেওয়া হতো না। আগে ইউজারদের শুধুমাত্র অন নেট কলের জন্য 3,000 মিনিট ও অফ নেট কলের জন্য 1,800 মিনিটের অফার দেওয়া হতো।

প্রসঙ্গত কিছু দিন আগে প্রিপেইড ইউজারদের কথা মাথায় রেখে BSNL তাদের 666 টাকার প্ল‍্যানে কিছু পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনের পর ইউজারদের এই প্ল‍্যানে আগের থেকে বেশি ভ‍্যালিডিটি দেওয়া হবে। আগে ইউজারদের 122 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হতো। কিন্তু এখন এই প্ল‍্যানে ইউজারদের 134 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হয়। এছাড়া কোম্পানি তাদের পুরোনো দুটি প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এই দুটি প্ল‍্যান লম্বা ভ‍্যালিডিটির প্ল‍্যান ছিল। কোম্পানি 999 টাকা ও 2,099 টাকার প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এই দুটি প্ল‍্যানের ভ‍্যালিডিটিই এক বছরের ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here