যারা সস্তায় 90 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই পোস্টে BSNL এর একটি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল। এই প্ল্যানটির দাম ও ভ্যালিডিটি হিসাব করলে দেখা যায় প্রতিদিন খরচ হয় মাত্র 4.90 টাকা। এই প্ল্যানে কোম্পানির 439 টাকা দামের প্রিপেইড প্ল্যান সম্পর্কে কথা বলা হচ্ছে। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে 90 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানটির বেনিফিট সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে এই প্ল্যানটি সম্পর্কে জানানো হয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এর ফলে গোটা দেশের যে কোনো নাম্বারে বিনা পয়সায় ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে ফ্রি রোমিং পাওয়া যায়, ফলে দেশের বিভিন্ন সার্কেলে যাত্রা করার সময় কল করার জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হয় না।
Talk More, Pay Less!
Enjoy unlimited calls + 300 SMS for 90 days at just ₹439. #StayConnected with BSNL!#BSNLIndia #ConnectingBharat pic.twitter.com/QdgkRFSok5
— BSNL India (@BSNLCorporate) February 26, 2025
BSNL তাদের গ্রাহকদের কম দামে প্রচুর বেনিফিট দেওয়ার জন্য ক্রমাগত নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে। একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে তাদের নেটওয়ার্কের প্রিধিবিস্তারের প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে। গোটা দেশে কোম্পানি এখনও পর্যন্ত 65,000 নতুন 4G টাওয়ার বসিয়েছে। এর ফলে BSNL ইউজাররা আগের থেকে অনেক ভালো নেটওয়ার্ক কভারেজ এবং কানেক্টিভিটি পাবেন।
BSNL এর 439 টাকা দামের প্ল্যানের বেনিফিট
- আনলিমিটেড ভয়েস কল – যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যায়।
- ফ্রি রোমিং – ভারতের কোনো সার্কেলের জন্য আলাদা রোমিং চার্জ দিতে হবে না।
- 300 SMS – এই প্ল্যানে মোট 300 SMS পাওয়া যায়।
- 90 দিন ভ্যালিডিটি – বার বার রিচার্জ করার বদলে একবার রিচার্জে দীর্ঘ দিন পর্যন্ত ভ্যালিডিটি।
- পাওয়া যাবে না ইন্টারনেট ডেটা – এই প্ল্যানে কোনো ইন্টারনেট ডেটা পাওয়া যায় না, তবে আলাদাভাবে ডেটা প্যাক রিচার্জ করা যাবে।
যেসব ইউজাররা বেশি কল ব্যাবহার করেন এবং ডেটার তেমন প্রয়োজন নেই, এই প্ল্যানটি মূলত তাদের জন্য বেশি উপযোগী হতে চলেছে। দুটি সিম ব্যাবহারকারী ইউজারদের জন্যও এই প্ল্যানটি একটি সেরা অপশন হতে চলেছে। প্রতিদিন মাত্র 5 টাকারও কম খরচ করে এই প্ল্যানটির সমস্ত সুবিধা উপভোগ করা যায়, তাই এটি সবার জন্যই যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি।
যারা সস্তা, দীর্ঘমেয়াদি এবং কলিং ফ্রেন্ডলি একটি প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য BSNL এর 439 টাকা দামের প্ল্যানটি কম দামে একটি সুন্দর অপশন হয়ে উঠতে চলেছে।









