8 হাজার টাকার রেঞ্জে বাজারে এল HTC এর নতুন স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

তাইওয়ানের টেক ব্র্যান্ড HTC গ্লোবাল বাজারে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি HTC Wildfire E5 Plus​ নামে বিদেশে লঞ্চ করা হয়েছে। এই সস্তা ফোনে 6GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনটি আপাতত ভারতের বাজারে লঞ্চ করা হবে না। তবে ফোনটির গ্লোবাল দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HTC Wildfire E5 Plus ফোনের দাম

কোম্পানির নতুন HTC Wildfire E5 Plus ফোনটি প্রথমে থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দক্ষিণ এশিয়ার মার্কেটগুলিতে সেল করা হবে। গ্লোবাল বাজারে এই ফোনের দাম রাখা হয়েছে 2,379,000 VND। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম প্রায় 8,130 টাকা। এই ফোনটি গ্রে এবং ব্লু কালার অপশনে সেল করা হবে।

HTC Wildfire E5 Plus ফোনের স্পেসিফিকেশন

  • 6.74″ HD+ 90Hz display
  • Unisoc T606 processor
  • 6GB RAM + 128GB storage
  • 50MP Dual Back Camera
  • 16MP Front Camera
  • 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 6.745-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: HTC Wildfire E5 Plus ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.6GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: গ্লোবাল বাজারে এই ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HTC Wildfire E5 Plus ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই এনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 10W বা 15W চার্জিং টেকনোলজি রয়েছে।

অন্যান্য ফিচার: HTC Wildfire E5 Plus 4G ফোনে Bluetooth 5.0 এবং Wi-Fi ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here