5800mAh ব্যাটারি, 8GB RAM, 50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Oppo A5 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম

2024 সালের ডিসেম্বর মাসে Oppo চীনের বাজারে তাদের Oppo A5 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। গত মাসে এই ফোনটির স্পেসিফিকেশনে কিছু ফেরবদল করে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়ার মার্কেটে Oppo A5 Pro 4G মডেল লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে কম দামে দারুণ স্পেসিফিকেশন পাওয়া যাবে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Oppo A5 Pro 4G ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন: Oppo A5 Pro 4G ফোনটি বাজেট ক্যাটাগরিতে পেশ করা হলেও এতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং রয়েছে। অর্থাৎ এই ফোনটি 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। এছাড়াও এই ফোনটি 14 মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি টেস্ট পাশ করেছে।

ডিসপ্লে: এই ফোনে 1604×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1000nits পীক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: Oppo A5 Pro 4G ফোনে প্রসেসিঙের জন্য 11nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 6s Gen 1 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.1 স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি এবং 2MP মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A5 Pro 4G ফোনে 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: Oppo A5 Pro 4G ফোনে ডুয়েল সিম, Wi-Fi 5, Bluetooth 5.0, ডুয়েল স্পিকার, USB-C পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ওএস: Oppo A5 Pro 4G ফোনটি Android 15 বেসড ColorOS 15 সহ কাজ করে।

Oppo A5 Pro 4G ফোনের দাম

Oppo A5 Pro 4G ফোনটি মেচা ব্রাউন ও অলিভ গ্রীন কালার অপশন এবং সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। মালয়েশিয়ার বাজারে এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ RM 899 অর্থাৎ প্রায় 18,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here