এলন মাস্কের কোম্পানি Starlink দীর্ঘদিন ধরে ভারতে তাদের সার্ভিস শুরু করার চেষ্টা করে চলেছে। তবে বিভিন্ন কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়ে উঠছে না। তবে এবার শীঘ্রই এই সার্ভিস শুরু হবে বলে মনে করা হচ্ছে। ভারতের অন্যতম দুই টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল এবং মুকেশ আম্বানির কোম্পানি জিও প্ল্যাটফর্মস লিমিটেড (জেপিএল) ভারতে স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা Starlink নিয়ে আসার জন্য একটি ডিল সাইন করেছে। এই দুটি কোম্পানি এই সেগমেন্টের প্রথম ভারতীয় কোম্পানির স্থান দখল করেছে। কোম্পানিগুলির জারি করা প্রেস রিলিজ অনুযায়ী ভারত স্রক্সারের পক্ষ থেকে আবশ্যক অনুমোদন পাওয়ার পরেই এই মেলবন্ধন কার্যকরী হবে।
স্টারলিঙ্ক কি?
পাঠকদের জানিয়ে রাখি স্টারলিঙ্ক হল এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি অন্যতম উদ্যোগ। বিশ্বের যে সব স্থানে সাধারণ ফাইবার অপটিক্স এবং কেবলের মতো চিরাচরিত সার্ভিস পৌঁছানো সম্ভব নয় সেইসব স্থানে ইন্টারনেট সংযোগ স্থাপন করা এই কোম্পানির একটি প্রধান লক্ষ্য।
এখনও পর্যন্ত জিও প্ল্যাটফর্মস লিমিটেড (জেপিএল) এবং এয়ারটেলের পক্ষ থেকে তাদের চুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কোম্পানির রিটেইলস স্টোরে স্টারলিঙ্ক ডিভাইস পাওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইউজারদের অনুসঙ্গিক পরিষেবাও দেওয়া হবে। ভারতে স্রক্সারের পক্ষ থেকে ম্নজুরি পাওয়ার পর এইসব পরিষেবা চালু হবে।
জানিয়ে রাখি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এলন মাস্কের বৈঠকের পর ভারতে স্পেসএক্স পা রেখেছে। এই বৈঠকের পর এলন মাস্ক ভারতে ব্যাবসা করার জন্য আরও বেশি আগ্রহী হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁর বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলাও ভারতে আসবে বলে মনে করা হচ্ছে।
কিভাবে কাজ করে স্টারলিঙ্ক এবং এর দাম কত?
স্টারলিঙ্ক কম উচ্চতার উপগ্রহ (low-orbiting satellites) ব্যাবহার করে দুরগ্ম স্থানে ইন্টারনেট সিগন্যাল পাঠিয়ে থাকে। কোম্পানির অন্যতম উদ্দেশ্য হল লো লেটেন্সি (low latency) সহ ফাস্ট ইন্টারনেট নেটওয়ার্ক প্রোভাইড করা।
- 2022 সালে লিথুয়ানিয়াতে স্টারলিঙ্কের সবচেয়ে ফাস্ট স্পীড 160Mbps পাওয়া গিয়েছিল।
- এছাড়া আমেরিকায় 91Mbps, কানাডায় 97Mbps, অস্ট্রেলিয়ায় 124Mbps এবং মেক্সিকোয় 105.91Mbps স্পীড দেখা গেছে।
- বর্তমানে এটিকেই উত্তর আমেরিকার সবচেয়ে ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বলে মনে করা হয়।
আমেরিকায় স্টারলিঙ্কের প্ল্যানের দাম
- আমেরিকায় স্টারলিঙ্কের প্ল্যানের দাম $110 (প্রায় ₹9,500/মাস) থেকে শুরু। এছাড়া এর জন্য একবারের হার্ডওয়্যারের খরচ হয় $599 (প্রায় ₹50,000)।
- বিজনেস প্ল্যানের জন্য এর দাম $500 (প্রায় ₹43,000/মাস) পর্যন্ত রয়েছে।
- ভারতে স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হবে।











