দীর্ঘ দিন ধরে Apple তাদের ফোল্ডেবল iPad নিয়ে কাজ করছে। কিছু পুরনো রিপোর্ট থেকে জানা গিয়েছিল এতে 20-ইঞ্চির ডিসপ্লে থাকবে। আবার অন্য কিছু রিপোর্ট অনুযায়ী এই ডিভাইসে 20.3-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হতে পারে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের প্রথম ফোল্ডেবল iPad এর প্রোটোটাইপ তৈরি করে নিয়েছে।
ফোল্ডেবল iPad সম্পর্কে জানা গেছে…
- টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo-তে পোস্ট করে জানিয়েছেন, Apple এর ফোল্ডেবল iPad এ 18.8-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে।
- এই পোস্টেই তিনি আরও জানিয়েছেন ফোল্ডেবল iPad এ ‘মেটাল সুপার স্ট্রাকচার লেন্স’ থাকবে। এটি ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের ট্রান্সমিটার ও রিসিভার যোগ করার কাজ করবে।
- এই নতুন সিস্টেমে ডিসপ্লের নিচে 3D ফেসিয়াল রিকগনিশন সিস্টেম থাকবে, ফলে এটি বর্তমান iPhones এবং iPads ডিভাইসে ব্যাবহৃত ফেস ID টেকনোলজির থেকে আপডেটেড হবে।
- সহজ ভাষায় বললে ফোল্ডেবল iPad-এ আন্ডার ডিসপ্লে ফেস রিকগনিশন সিস্টেম থাকবে।
- এই তথ্য সঠিক হলে এই ফোল্ডেবল iPad আজ পর্যন্ত Apple এর সবচেয়ে বড় ডিসপ্লে সহ পোর্টেবল ডিভাইসগুলির মধ্যে একটি হতে চলেছে। জানিয়ে রাখি এটি 13-ইঞ্চির iPad Pro এবং 16-ইঞ্চির MacBook Pro এর থেকেও বড় হবে।
- এই নতুন লিক রিপোর্টের সঙ্গে অ্যানালিস্ট ফার্ম Display Supply Chain Consultants (DSCC) এর রিপোর্টের মিল রয়েছে। এই ফার্ম 2024 সালের ডিসেম্বর মাসের একটি রিপোর্টে জানিয়েছিল 2027 সালে Apple তাদের 18.8-ইঞ্চির iPad Pro লঞ্চ করবে।
- 2024 সালের মে মাসে অ্যানালিস্ট Ming-Chi Kuo একই ধরনের রিপোর্ট শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, Apple তাদের প্রথম ফোল্ডেবল iPad বা MacBook ডিভাইসে 18.8-ইঞ্চি বা 20.25-ইঞ্চির LG ডিসপ্লে যোগ করতে পারে।
- এই রিপোর্টে Kuo আরও জানিয়েছিলেন, Apple তাদের এই ডিভাইসের প্যানেল জথা সম্ভব ক্রিজ ফ্রি রাখার চেষ্টা করছে। এই প্যানেলের আনুমানিক খরচ $600 (প্রায় ₹52,325) থেকে $650 (প্রায় ₹56,686) পর্যন্ত হতে পারে। একইভাবে হিঞ্জের জন্য $200 (প্রায় ₹17,438) থেকে $250 (প্রায় ₹21,798) পর্যন্ত খরচ হবে বলে মনে করা হচ্ছে।











