এই সপ্তাহে থিয়েটারে দেখা যাবে এইসব ফিল্ম, লিস্টে রয়েছে Sikandar, Hari Hara Veera, The Diplomat

বলিউডে প্রায় প্রতি সপ্তাহেই নতুন ফিল্ম মুক্তি পায়। এই ধারা বজায় রেখে এই সপ্তাহেও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। যারা থিয়েটারে গিয়ে নতুন মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই পোস্টে কোন কোন সিনেমা লঞ্চ হবে এবং বর্তমানে চলছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল। এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে 28 Degree Celsius, Sikandar, Veera Dheera Sooran, L2: Empuraan, The Diplomat, Pintu Ki Pappi ইত্যাদির মতো বেশ কিছু সুপারহিট ফিল্ম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সপ্তাহে কোন ফিল্ম মুক্তি পেয়েছে এবং পাবে।

সিনেমা হলে কোন কোন মুভি চলছে (April 2025)

বর্তমানে সিনেমা হলে কোন কোন মুভি চলছে এবং কোন কোন ফিল্ম রিলিজ হতে চলেছে সেই বিষয়ে নিচে জানানো হল:

ফিল্মদিলিজ ডেটভাষা
Mahavatar NarsimhaApril 3, 2025Kannada,Malayalam,Tamil,Telugu,Hindi
28 Degree CelsiusApril 4, 2025Telgu
Hari Hara Veera MalluMarch 28, 2025Telugu, Tamil, Malayalam, Hindi, Kannada
SikandarMarch 30, 2025Hindi
Veera Dheera SooranMarch 27, 2025Tamil,Telugu
L2: EmpuraanMarch 27, 2025Malayalam,Hindi,Kannada,Telugu,Tamil

 

Mahavatar Narsimha

ভক্ত প্রহ্লাদের দৃষ্টিকোণ থেকে দেখানো ভক্তি ও আশার একটি গল্প হল Mahavatar Narsimha। এই ফাইল ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও মানবতার পুনঃপ্রতিষ্ঠা দেখানো হয়েছে। নির্মাতাদের মতে, এই অনন্য জগতকে তুলে ধরার জন্য অ্যানিমেটেড ফিল্মই বেস্ট অপশন এবং এতে প্রতিটি সূক্ষ্ম বিষয়কেও অনায়াসে ফুটিয়ে তোলা যায়।

রিলিজ ডেট: 3, এপ্রিল, 2025
ফিল্ম ক্রু: রবার্ট প্যাটিনসন, নাওমি অ্যাকি, মার্ক রাফালো
ভাষা: কন্নড়, মালায়ালাম, তামিল, তেলেগু, হিন্দি

28 Degree Celsius

“28C” একটি রোমান্টিক সাসপেন্স থ্রিলার এবং এই ফিল্মের গল্প অঞ্জলি নামক একটি চরিত্রকে কেন্দ্র করে। অঞ্জলি মস্তিষ্কের আঘাতজনিত রোগে আক্রান্ত, এর ফলে সে অত্যাধিক তাপমাত্রার প্রতি সংবেদনশীল হয়ে উঠেছে। বেঁচে থাকার জন্য তাকে সবসময় 28°C স্থির তাপমাত্রায় থাকতে হয়। কার্তিক তাকে রক্ষা করার জন্য এবং তার নিরাপত্তা বজায় রাখার জন্য লড়াই চালিয়ে যায়। এই ফিল্মের প্রতিটি মোড়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। প্রেম ও রহস্যে ভরা এই রোমাঞ্চকর মুভি দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে।

রিলিজ ডেট: 4 এপ্রিল, 2025
স্টার কাস্ট: নবীন চন্দ্র, শালিনী বাদনিকাত্তি, ভিভা হর্ষ
ভাষা: তেলেগু

Hari Hara Veera Mallu

ফিল্মের ট্রেলারের একটি তাকে ঘরের মধ্যে হাঁটতে দেখে ‘আশ্রম’-এর বাবা নিরালার কথা মনে করায়। টিজারে হায়দরাবাদের চিত্র তুলে ধরা হয়েছে এবং সেখানে অত্যাচারের এক সাম্রাজ্য গড়ে উঠেছে। ববি দেওল বর্তমানে দক্ষিণী পরিচালকদের কাছে নেতিবাচক চরিত্রে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠছেন বলে মনে করা হচ্ছে।

রিলিজ ডেট: 28 মার্চ, 2025
স্টার কাস্ট: পাওয়ান কল্যাণ, নিধি আগরওয়াল, অর্জুন রামপাল, আদিত্য মেনন
ভাষা: তেলেগু, তামিল, মালায়ালাম, হিন্দি, কন্নড়

Sikandar

সলমন খানের অ্যাকশন-ড্রামা ফিল্ম “সিকান্দার” (Sikandar) ঈদ 2025-এ মুক্তি পেয়েছে। এই ফিল্মে তিনি একটি ছোট শহরের নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। সে নিজের শহরকে বাইরের বিপদ থেকে রক্ষা করার জন্য লড়াই করে থাকেন। ছবিতে রশ্মিকা মন্দানাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

রিলিজ ডেট: 30 মার্চ, 2025
স্টার কাস্ট: সলমন খান, রশ্মিকা মন্দানা, সত্যরাজ
ভাষা: হিন্দি

Veera Dheera Sooran

চিয়ান বিক্রম অভিনীত “ভীরা ধীরা সুরান” ফিল্মটি গত 27 মার্চ, 2025 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বক্স অফিসে ছবিটিকে সলমন খানের “সিকান্দার” মুভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। দক্ষিণী সিনেমাগুলিরর মধ্যে “লুসিফার 2”, “রবিনহুড” এবং “ম্যাড 2” ফিল্মগুলিও একই দিনে মুক্তি পেয়েছে। এর ফলে এই মুভির বক্স অফিস কালেকশনে প্রভাব পড়তে পারে।

রিলিজ ডেট: 27 মার্চ, 2025
স্টার কাস্ট: বিক্রম, এস. জে. সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু, দুশারা বিজয়ন
ভাষা: তামিল, তেলেগু

L2: Empuraan

মোহনলাল ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহু প্রতীক্ষিত মালায়ালম ফিল্ম “এল2 এমপুরান” গত 27 মার্চ, 2025 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই অ্যাকশন-থ্রিলারটি পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, আর প্রযোজনায় রয়েছেন অ্যান্টনি পেরম্বাভূর ও এ. সুবাস্করণ। এটি জনপ্রিয় চলচ্চিত্র “লুসিফার”-এর সিক্যুয়েল, মনে করিয়ে দিই এই ফিল্মটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

রিলিজ ডেট: 27 মার্চ, 2025
স্টার কাস্ট: বিক্রম, এস. জে. সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু, দুশারা বিজয়ন
ভাষা: মালায়ালম, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here