দেখে নিন উৎসবের মরশুম শুরুর আগে সেপ্টেম্বর মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট

2026 সালের সেপ্টেম্বর মাস মোবাইল মার্কেটের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই মাসে Apple এর iPhone 18 Pro সিরিজ থেকে শুরু করে Poco, Vivo, Redmi, iQOO, Xiaomi, Samsung, Infinix ও OPPO এর মতো কোম্পানিগুলি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর মধ্যে কিছু স্মার্টফোন ভারতে লঞ্চ হলেও কিছু ফোন চীন বা গ্লোবাল মার্কেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট এবং সেগুলির ডিটেইলস সম্পর্কে।

সেপ্টেম্বর মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট (2026)

স্মার্টফোনলঞ্চ ডেট
Poco F9 Pro এবং Poco F9 Ultra1 সেপ্টেম্বর, 2026 (গ্লোবাল)
Vivo T5 5G2 সেপ্টেম্বর, 2026
Infinix Hot 70 Pro 5G+4 সেপ্টেম্বর, 2026
Poco X8 Power 5G4 সেপ্টেম্বর, 2026 (ভারত)
Poco X8 5G4 সেপ্টেম্বর, 2026 (ভারত)
iPhone 18 Pro9 সেপ্টেম্বর, 2026
iPhone 18 Pro Max9 সেপ্টেম্বর, 2026
Apple iPhone Ultra9 সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য)
Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max15 সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, ভারত)
iQOO 16সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, চীন)
Vivo X500 সিরিজসেপ্টেম্বর, 2026 (চীন)
Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Foldসেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, চীন)
Mivi One 5Gসেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য)
OPPO F35 সিরিজসেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য)

Poco F9 Pro এবং Poco F9 Ultra

লঞ্চ ডেট: 1 সেপ্টেম্বর, 2026 (গ্লোবাল লঞ্চ)

আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে Poco F9 Pro এবং F9 Ultra স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে ফোনদুটির ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। উভয় ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 16GB পর্যন্ত RAM ও 512GB স্টোরেজ যোগ করা হতে পারে। F9 Pro ফোনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে এবং F9 Ultra ফোনে 6.85 থেকে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই দুটি ফোনই 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। F9 Pro ফোনে 50MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড ও 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। অপরদিকে Ultra মডেলে 50MP পেরিস্কোপ লেন্স থাকতে পারে। এই দুটি ফোনেই 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

Vivo T5 5G

লঞ্চ ডেট: 2 সেপ্টেম্বর, 2026 (ভারত)

আগামী 2 সেপ্টেম্বর দুপুর 12টার সময় Vivo T5 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.83 ইঞ্চির 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর এবং 7,050mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটির থিকনেস 7.9mm হবে এবং ফোনটি Royal Bronze ও Silver Green কালার অপশনে সেল করা হতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের প্রাইমারি সেন্সর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS সাপোর্ট করতে পারে। এই ফোনে 12GB পর্যন্ত RAM, 256GB স্টোরেজ এবং 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

Infinix Hot 70 Pro 5G+

লঞ্চ ডেট: 4 সেপ্টেম্বর, 2026 (ভারত)

ভারতে 4 সেপ্টেম্বর দুপুর 12টার সময় Infinix Hot 70 Pro 5G+ ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.76 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটির থিকনেস 7.85mm হবে। এই ফোনের ব্যাক প্যানেলে Interactive Active Matrix Cube নামের ডিজাইন এলিমেন্ট যোগ করা হবে। ফোনটি 6GB বা 8GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনে 600mAh থেকে 6,000mAh এর মধ্যে ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে।

Poco X8 Power 5G

লঞ্চ ডেট: 4 সেপ্টেম্বর, 2026 (ভারত)

আগামী 4 সেপ্টেম্বর দুপুর 12টায় ভারতে Poco X8 Power 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হবে ফোনটির 10,000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 3.5 দিন পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটি 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে Snapdragon 6 Gen 5 প্রসেসর, LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

Poco X8 5G

লঞ্চ ডেট: 4 সেপ্টেম্বর, 2026 (ভারত)

ভারতে 4 সেপ্টেম্বর Poco X8 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এতে 3.2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে জানা গেছে। এই ফোনের ব্যাটারি 67W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করতে পারে। এই ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে এতে 3,500nits পীক ব্রাইটনেস সহ 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য উভয় পোকো স্মার্টফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হতে পারে।

iPhone 18 Pro

লঞ্চ ডেট: 9 সেপ্টেম্বর, 2026

এই মাসে অন্যতম প্রতীক্ষিত ফোনটি হল Apple iPhone 18 Pro। এই ফোনে 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে এবং আগের চেয়ে পাতলা বেজল থাকতে পারে। এবার Dynamic Island আগের মডেলের তুলনায় 35 শতাংশ ছোট হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনে 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি A20 Pro প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে তিনটি 48MP সেন্সর দেওয়া হবে এবং প্রাইমারি সেন্সর ভ্যারিয়েবল অ্যাপার্চার সাপোর্ট করতে পারে। সেলফির জন্য এতে 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 5,100mAh ব্যাটারি, MagSafe এবং USB-C ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। ভারতে এই ফোনের সম্ভাব্য দাম 1,39,900 টাকা থেকে 1,44,900 টাকার মধ্যে রাখা হতে পারে।

iPhone 18 Pro Max

লঞ্চ ডেট: 9 সেপ্টেম্বর, 2026

iPhone 18 Pro ফোনের সঙ্গেই আগামী 9 সেপ্টেম্বর iPhone 18 Pro Max ফোনটিও লঞ্চ করা হতে পারে। এই ফোনে 6.9 ইঞ্চির OLED ডিসপ্লে, ছোট Dynamic Island এবং টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হতে পারে। এর সঙ্গে এতে A20 Pro প্রসেসর, 12GB RAM এবং 2TB পর্যন্ত স্টোরেজ যোগ করা হতে পারে। এই ফোনে ভালো অপটিক্যাল জুম এবং সুন্দর ডায়নামিক রেঞ্জের ক্ষমতাসম্পন্ন নতুন সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনটিতে 5,567mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ভারতের বাজারে এই ফোনটি 1,54,900 টাকা থেকে 1,64,900 টাকার মাঝামাঝি দামে সেল করা হতে পারে।

Apple iPhone Ultra

লঞ্চ ডেট: 9 সেপ্টেম্বর, 2026

আগামী 9 সেপ্টেম্বর Apple তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটি iPhone Ultra বা iPhone Fold নামে পেশ করা হতে পারে। এই ফোনে ব‌ইয়ের মতো ফোল্ডিং ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 5.5 ইঞ্চির এক্সটার্নাল এবং 7.8 ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ইন্টারনাল স্ক্রিনের ক্রিজ কম দৃশ্যমান করার জন্য এতে বিশেষ হিঞ্জ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি খোলা অবস্থায় 4.5mm এবং ফোল্ড করলে 9.5mm এর চেয়ে বেশি থিকনেস পাওয়া যাবে। এই ফোনে দুটি 48MP রেয়ার ক্যামেরা এবং দুটি 24MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 12GB RAM এবং প্রায় 4,883mAh ডুয়েল সেল ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 17 Pro এবং Pro Max

লঞ্চ ডেট: 15 সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, ভারত)

ইতিমধ্যে কিছু গ্লোবাল বাজারে Redmi Note 17 Pro সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং এবার সেপ্টেম্বর মাসে ভারতের মার্কেটে এই সিরিজ পা রাখতে চলেছে। Note 17 Pro ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর, 6.83 ইঞ্চির 1.5K 120Hz AMOLED ডিসপ্লে এবং 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অপরদিকে Pro Max মডেলে Snapdragon 6 Gen 5 চিপসেট, 6.83 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে এবং 10,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে Pro Max ফোনে 100W ফাস্ট চার্জিং থাকতে পারে এবং Pro ফোনটি 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

iQOO 16

লঞ্চ ডেট: সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, চীন)

সেপ্টেম্বর মাসেই চীনে iQOO 16 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর এবং 6.85 থেকে 6.89 ইঞ্চির মাঝামাঝি মাপের 2K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের স্ক্রিন 165Hz থেকে 185Hz এর মধ্যে রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে তিনটি 50MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হতে পারে এবং এতে পেরিস্কোপ লেন্স‌ও থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W এর চেয়েও বেশি ফাস্ট চার্জিং ফিচার সহ 7,500mAh থেকে 8,500mAh এর মধ্যবর্তী ব্যাটারি যোগ করা হতে পারে।

Vivo X500 সিরিজ

লঞ্চ ডেট: সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, চীন)

Vivo এই মাসেই চীনে তাদের X500, X500 Pro এবং X500 Pro Max স্মার্টফোন পেশ করবে বলে জানা গেছে। এই সিরিজের সবকটি ফোনে Zeiss টিউনড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। Pro এবং Pro Max মডেলে সুন্দর পেরিস্কোপ টেলিফটো লেন্স, অটো ফোকাস এবং সাবজেক্ট ট্র্যাকিং ফিচার দেওয়া হতে পারে। X500 Pro Max ফোনে 200MP Zeiss APO সুপার পেরিফটো লেন্স যোগ করা হবে বলে জানা গেছে। অপরদিকে X500 Pro ফোনে 64MP Zeiss APO টেলিফটো লেন্স থাকতে পারে। এই ফোনগুলিতে 240fps পর্যন্ত ফ্রেম রেটে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। ভারতের বাজারে ফোনটি নভেম্বর বা ডিসেম্বর মাসে লঞ্চ করা হয় পারে।

Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Fold

লঞ্চ ডেট: সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য, চীন)

সেপ্টেম্বর মাসের শেষের দিকে চীনে Xiaomi 18 Pro সিরিজ লঞ্চ করা হতে পারে। কোম্পানির সিইও Lei Jun ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বর মাসেই এই সিরিজ পেশ করা হবে। সিরিজের প্রো মডেলে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার এবং UWB সাপোর্ট থাকতে পারে। সেপ্টেম্বর মাসে কোম্পানি চীনে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Xiaomi 18 Fold এবং Xiaomi Pad 9 Pro Max ট্যাবলেট‌ও লঞ্চ করতে পারে।

Mivi One 5G

লঞ্চ ডেট: সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য)

ভারতীয় কোম্পানি Mivi স্মার্টফোন মার্কেটে তাদের প্রথম ফোন One 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ফোনটি গীকবেঞ্চ লিস্টিঙে দেখা গেছে এবং লিস্টিং অনুযায়ী এই ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও 6GB RAM দেওয়া হবে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। গীকবেঞ্চে সিঙ্গেল-কোর টেস্টে ফোনটি 677 এবং মাল্টি-কোর টেস্টে 1,490 পয়েন্ট পেয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের দাম 15,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে।

OPPO F35

লঞ্চ ডেট: সেপ্টেম্বর, 2026 (সম্ভাব্য)

সেপ্টেম্বর মাসে ভারতে OPPO F35 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সিরিজের Pro মডেল 40,000 থেকে 45,000 টাকা দামে পেশ করা হতে পারে। OPPO F35 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি ও 2MP সেকেন্ডারি লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 50MP অটো ফোকাস সেন্সর থাকতে পারে। ফোনটিতে IP66, IP68 ও IP69K রেটিঙের পাশাপাশি 10,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

নোট: উপরোক্ত ফোনগুলির স্পেসিফিকেশন লিক ও রিপোর্টের মাধ্যমে জানা গেছে। ভবিষ্যতে অফিসিয়াল লঞ্চের পর ফোনগুলির সঠিক স্পেসিফিকেশন জানা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here