ভারতে HMD তাদের HMD 130 Music এবং 150 Music ফিচার ফোন লঞ্চ করেছে। নাম থেকে বোঝা যাচ্ছে ফোনদুটি মিউজিক প্রেমীদের জন্য তৈরি করা হয়েছে। এতে পরিষ্কার সাউন্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফ্রি কলের জন্য ডেডিকেটেড মিউজিক কন্ট্রোল এবং 2W বড় রেয়ার স্পিকার দেওয়া হয়েছে। HMD 130 Music ফোনটিতে বিল্ট-ইন UPI পেমেন্ট ফিচার রয়েছে, তবে HMD 150 Music ফোনে স্ক্যান এবং পে ফিচার দেওয়া হয়েছে।
HMD 130 Music, 150 Music ফোনের দাম এবং সেল
- HMD 130 Music ফোনটির দাম 1,899 টাকা রাখা হয়েছে, তবে HMD 150 Music ফোনটি 2,399 টাকা দামে পেশ করা হয়েছে।
- এই ফোনদুটি HMD এর অফিসিয়াল ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ রিটেইল স্টোর এবং বিভিন্ন শপিং সাইটের মাধ্যমে সেল করা হবে।
- কোম্পানির পক্ষ থেকে দুটি ফোনেই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়েছে।
- HMD 130 Music ফোনটি ব্লু, ডার্ক গ্রে এবং রেড কালার অপশনে সেল করা হবে। অন্যদিকে HMD 150 Music ফোনটি লাইট ব্লু, পার্পল এবং গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
HMD 130 Music এবং 150 Music ফোনের স্পেসিফিকেশন
- HMD 130 Music এবং HMD 150 Music ফোনদুটিতে 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে এবং কিপ্যাড দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনদুটিতে মজবুত কর্নার (reinforced corners) এবং স্ক্যাচ-প্রটেক্টেড স্ক্রিন রয়েছে।
- HMD 130 Music এবং HMD 150 Music ফোনদুটিতে USB Type-C ফাস্ট চার্জিং সাপোর্টেড 2,500mAh রিমুয়েবল ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনদুটিতে 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং 36 দিন পর্যন্ত স্ট্যান্ডবায় টাইম পাওয়া যাবে।
- এই ফিচার ফোন দুটিতে ওয়্যারলেস এবং ওয়ার্ড FM রেডিও, FM রেকর্ডিং এবং Bluetooth 5.0 সাপোর্ট রয়েছে। একইসঙ্গে ফোনদুটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।
- HMD 150 Music ফোনটিতে LED ফ্যাশ সহ QVGA রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, তবে HMD 130 Music ফোনটিতে ডুয়েল-LED ফ্ল্যাশ সহ টর্চ ফাংশন রয়েছে।
- এই HMD ফিচার ফোন দুটিতে 8MB RAM এবং 8MB স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে SD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনদুটি S30+ অপারেটিং সিস্টেম কাজ করে।
- HMD 130 Music এবং HMD 150 Music ফোনদুটিতে হিন্দি এবং ইংলিশ ভাষার জন্য টেক্সট-টু-সুইচ সলিউশন দেওয়া হয়েছে।
নতুন ফোন লঞ্চ ছাড়াও, HMD Global এবং IPL টিম রাজস্থান রয়্যালসের সঙ্গে হাতমিলিয়েছে।










