লঞ্চ হল Garmin Instinct 3 সিরিজের মজবুত Smartwatches, জেনে নিন দাম ও সেল ডিটেইলস

ভারতে Garmin Instinct 3 সিরিজের রাগেড স্মার্টওয়াচ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে Instinct 3 মডেল এবং Instinct E ভেরিয়েন্ট রয়েছে। এই স্ট্যান্ডার্ড Instinct 3 দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। একটি মডেল AMOLED ডিসপ্লে এবং অন্য মডেলটি MIP প্যানেল দিয়ে তৈরি। Instinct E ভেরিয়েন্টেও MIP ডিসপ্লে রয়েছে। এই স্মার্টওয়াচগুলি MIL-STD-810 ডিউরেবিলিটি সার্টিফিকেশন এবং 10ATM ওয়াটার রেসিস্টেন্স রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই মডেলগুলিতে কোম্পানির SatIQ GPS ফিচার দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে বেশ কিছু সিলেক্টেড বাজারে Garmin Instinct 3 সিরিজের স্মার্টওয়াচগুলি লঞ্চ করা হবে।

Garmin Instinct 3 সিরিজের দাম

কোম্পানির পক্ষ থেকে ভারতে Garmin Instinct E স্মার্টওয়াচের দাম 35,990 টাকা থেকে শুরু। অন্যদিকে Garmin Instinct 3 স্মার্টওয়াচের 45mm সোলার মডেলের দাম 46,990 টাকা রাখা হয়েছে।

অন্যদিকে Garmin Instinct 3 স্মার্টওয়াচের 45mm এবং 55mm AMOLED ভেরিয়েন্টের দাম 52,999 এবং 58,999 টাকা রাখা হয়েছে। বর্তমানে Garmin India ওয়েবসাইট এবং সিলেক্টেড প্রিমিয়াম রিটেইল স্টোরের মাধ্যমে Instinct 3 সিরিজের সমস্ত ভেরিয়েন্ট সেল করা হচ্ছে।

Garmin Instinct 3 সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন

  • বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন: Garmin Instinct 3 সিরিজের স্মার্টওয়াচগুলি মেটাল-রিইনফোর্সড বেজাল এবং ফাইবার-রিইনফোর্সড পলিমার কেস সহ লঞ্চ করা হয়েছে, ফলে এগুলি আরও মজবুত ও টেকসই হয়ে উঠেছে। একইসঙ্গে এই স্মার্টওয়াচগুলিতে স্ক্র্যাচ রেসিস্টেন্স ডিসপ্লে রয়েছে, এর ফলে রাফ অ্যান্ড টাফ ব্যাবহার করা যাবে।
  • ডিউরেবিলিটি এবং ওয়াটার রেসিস্টেন্স: এই স্মার্টওয়াচগুলিতে MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন 10ATM (100 মিটার) ওয়াটার রেসিস্টেন্স রেটিং রয়েছে, ফলে খারাপ আবহাওয়া এবং জলেও সহজেই কাজ করতে সক্ষম।
  • ডিসপ্লে অপশন: Instinct E এবং Instinct 3 Solar ভ্যারিয়েন্টগুলিতে MIP ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে রোদেও পরিষ্কারভাবে দেখা যাবে। অন্যদিকে স্ট্যান্ডার্ড Instinct 3 ওয়াচটিতে 390×390 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.2 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে এগুলিতে Always-on ফিচার সাপোর্ট করে।
  • ইনবিল্ড ফ্ল্যাশলাইট: Instinct 3 ওয়াচটিতে রেড লাইট এবং স্ট্রোব মোড সহ ইনবিল্ড LED ফ্ল্যাশলাইট দেওয়া হয়েছে। বিশেষ করে এই ফিচার রাতের বেলায় ট্র্যাকিং বা ইমারজেন্সিতে সাহায্য করবে।
  • GPS এবং SatIQ টেকনোলজি: সমস্ত মডেলে মাল্টি-ব্যান্ড GPS এবং Garmin এর SatIQ ফিচার সাপোর্ট করে, ফলে পজিশনিং ও নেভিগেশন ঠিক রাখতে এবং একইসঙ্গে ব্যাটারির খরচও কমাতে সাহায্য করে।
  • ABC সেন্সর এবং TracBack: এই স্মার্টওয়াচে Altimeter, Barometer এবং Compass মতো ABC সেন্সর রয়েছে। TracBack ফিচার ব্যাবহার করে ইউজাররা বিশেষভাবে ট্রেকিং বা কোনো অ্যাডভেঞ্চারের সময় পথ হারালে আবার আগের রাস্তায় ফিরে আসতে পারবেন।
  • Garmin Messenger এবং সেফটি ফিচার: Garmin Messenger এর মাধ্যমে টু-ওয়ে মেসেজ করা যাবে। একইসঙ্গে জরুরি পরিস্থিতিতে ইউজারকে সাহায্য করার জন্য LiveTrack, Incident Detection এবং Assistance Alerts এর মতো সেফটি ফিচারও দেওয়া হয়েছে।
  • হেলথ ও ওয়েলনেস ট্র্যাকিং: এই সিরিজের স্মার্টওয়াচে হার্ট রেট মনিটরিং, Pulse Ox সেন্সর, স্লিপ ইনসাইটস, HRV (Heart Rate Variability), স্ট্রেস ট্র্যাকিং, মাসিক ঋতু ও প্রেগন্যান্সি ইনসাইটসের মতো অ্যাডভান্সড হেলথ ফিচারগুলি যোগ করা হয়েছে।
  • স্পোর্টস ও ওয়ার্কআউট মোড: এই স্মার্টওয়াচগুলিতে Garmin Coach সাপোর্টেড বেশ কিছু প্রিলোডেড স্পোর্টস মোড সহ লঞ্চ করা হয়েছে। উদাহরণস্বরূপ হাইকিং, রানিং, সাইক্লিং, সুইমিং, গল্ফ, HIIT, স্ট্রেংথ ট্রেনিং, পিলেটসের মতো ফিচারগুলি রয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here